উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা যুবক নিহত


উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা যুবক নিহত
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর গুলিতে সৈয়দ আলম (৬০) নামক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাত ১টার দিকে ক্যাম্প ৮ (ডব্লিউ) তে এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি ক্যাম্প ৮ (ডব্লিউ), ব্লক ই, সাব-ব্লকঃ এ/৪২ পঁচা বাজার এলাকার মৃত মোঃ হাসিমের ছেলে। এ ঘটনায় তাইফুর (১২) নামক আরও এক শিশু আহত হয়েছে। সে একই ক্যাম্প এলাকার নুরুল আমিনের ছেলে। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ক্যাম্পে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলে একজন মারা যায়। আহত এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে। বর্তমানে ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ।

সর্বশেষ :

মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ   মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম   হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই   ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত   ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল   জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের   রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি   শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই   ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই