এই প্রথম ‘স্মার্ট ভিলেজ উদ্বোধন করেন জেলা প্রশাসক


এই প্রথম ‘স্মার্ট ভিলেজ উদ্বোধন করেন জেলা প্রশাসক
বাংলাদেশের মধ্যে এই প্রথম ‘স্মার্ট ভিলেজ’ হিসেবে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামে নবনির্মিত ‘স্মার্ট ভিলেজ’ প্রবেশ গেইটের উদ্বোধন করা হয়। আজ সোমবার (৬ মার্চ) বিকেলে জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ ফিতা কেটে এ প্রবেশ গেইটের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভীন, (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম, (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ. কে. এম সালাহ উদ্দিন টিপু, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন, সহকারী কমিশনার ইসমত জাহান তুহিন, অমিত কুমার বিশ্বাস ও তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর ইবনে হুসাইন ভুলুসহ অন্যান্য ব্যক্তিবর্গ। জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত স্মার্ট বাংলাদেশ নির্মাণের অংশ হিসেবে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ গড়ার প্রত্যয়ে লক্ষ্মীপুর সদর উপজেলাধীন তেওয়ারীগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামে নির্মিত ‘হোসেনপুর স্মার্ট ভিলেজ প্রবেশ গেইট উদ্বোধন করা হয়। ধারণা করা হচ্ছে প্রথম স্মার্ট ভিলেজ প্রবেশ গেইট হোসেনপুর গ্রামের এটি বাংলাদেশের জন্য এ প্রথম। ডিসি আরও বলেন, লক্ষ্মীপুরের এ প্রথম একটি গ্রামকে স্মার্ট গ্রাম হিসাবে ঘোষণা করা হয়েছে। সেইটা হচ্ছে হোসেনপুর গ্রাম, এভাবে মোট ৫টি গ্রামকে স্মার্ট গ্রাম হিসাবে ঘোষণা করা হবে। ক্রমনয় অন্য গ্রাম গুলোকেও স্মার্ট গ্রামের অন্তর্ভুক্ত করা হবে। ইতিমধ্যে আমরা হোসেনপুর গ্রামের ৫০ জনকে কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছি। অসহায় মানুষগুলোকে স্বাবলম্বী করতে, তাদের মাঝে গরুর বাচু বিতরণ করছি। এবং হোসেনপুর গ্রামকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করছি।

সর্বশেষ :

মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ   মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম   হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই   ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত   ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল   জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের   রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি   শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই   ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই