একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক


একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক
মাত্র একমাসের ব্যবধানে সেনাবাহিনীর হাতে মাদকসহ আটক হওয়ার পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয়েছেন বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদার। গতকাল সন্ধ্যায় উপজেলার ধামুরা বাজার এলাকা থেকে মনির সরদারকে গ্রেপ্তার করে উজিরপুর মডেল থানা পুলিশ। রাতে তাকে থানায় রাখা হয়। আজ রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, একটি নিয়মিত মামলায় মনির সরদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলামের দায়ের করা চাঁদাবাজির মামলার ভিত্তিতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, মনিরুল ইসলাম উপজেলার শোলক ইউনিয়নের বিভিন্ন এলাকায় ড্রেজারের মাধ্যমে বালু ভরাটের কাজ করেন। কয়েক দিন আগে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন মনির সরদার। পরে প্রথমে নগদ ৫০ হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে আরও ১০ হাজার টাকা দেওয়া হলেও চাপ বন্ধ হয়নি। অভিযোগে বলা হয়েছে, বাকি টাকা আদায়ের জন্য গত ১৩ই মার্চ মনির সরদারের নেতৃত্বে কয়েকজন সহযোগী ড্রেজার ব্যবসায়ীর শ্রমিক আবু বক্করকে তুলে নিয়ে যান। এ সময় ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মনির সরদার ও তার সহযোগী দীন ইসলামের নাম উল্লেখ করে উজিরপুর মডেল থানায় মামলা করেন মনিরুল ইসলাম। উল্লেখ্য, এর আগে গত ৫ই ফেব্রুয়ারি বিকেলে সেনাবাহিনীর এক অভিযানে শোলক এলাকা থেকে গাঁজাসহ আটক হন মনির সরদার। পরে তাকে পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়। কিছুদিন কারাগারে থাকার পর সম্প্রতি জামিনে মুক্তি পান তিনি। সাম্প্রতিক এই ঘটনায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় শনিবার রাতেই মনির সরদারকে উপজেলা ছাত্রদলের আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি