পহেলা বৈশাখের আগে দাম বাড়ল ইলিশের, পিছিয়ে নেই মুরগীও


পহেলা বৈশাখের আগে দাম বাড়ল ইলিশের, পিছিয়ে নেই মুরগীও
বাংলা নববর্ষ পহেলা বৈশাখকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে ইলিশের দাম বেড়েছে। সঙ্গে বেড়েছে সোনালী মুরগির দামও। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কমে যাওয়া এবং উৎসবকে ঘিরে চাহিদা বাড়ার কারণেই এসব পণ্যের দাম বাড়ছে।  শুক্রবার (৩ এপ্রিল) শান্তিনগর, মতিঝিল, মালিবাগ, রামপুরা, বাড্ডা ও কুড়িলের বাজারগুলো ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগির দাম কমে প্রতি কেজি ২০০ টাকায় নেমে এলেও সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪০০ টাকায়। যা এক সপ্তাহ আগে ছিল প্রায় ৩৫০ টাকা। এদিকে দেশি মুরগির দাম বেড়ে প্রতি কেজি ৭৮০ থেকে ৮০০ টাকায় উঠেছে। গরুর মাংসের দাম তুলনামূলক স্থিতিশীল থেকে প্রতি কেজি প্রায় ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে কিছু এলাকায় দাম ৮২০ থেকে ৮৫০ টাকার মধ্যে রয়েছে। পহেলা বৈশাখকে সামনে রেখে ইলিশের দামও বেড়েছে। ৫০০ গ্রামের কম ওজনের ইলিশ এখন ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকা এবং এক কেজি বা তার বেশি ওজনের ইলিশ ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গত এক সপ্তাহে ডিমের দাম প্রতি ডজনে ১০ টাকা বেড়ে ১২০ থেকে ১৩০ টাকায় পৌঁছেছে। খোলা সয়াবিন তেলের দামও লিটার প্রতি ১০ টাকা বেড়ে ২০০ টাকায় দাঁড়িয়েছে। তবে সবজির বাজারে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। আলু ও পেঁয়াজের দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে। যদিও ব্যবসায়ীরা সতর্ক করে বলেছেন, সরবরাহে বিঘ্ন ঘটলে আগামী সপ্তাহগুলোতে আরও কিছু পণ্যের দাম বাড়তে পারে।

সর্বশেষ :

পাটগুদাম ব্রিজ মোড়ে যানজটে স্থবির জনজীবন: ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি, নিরলস চেষ্টায় ট্রাফিক পুলিশ   পাটগুদাম ব্রিজ মোড়ে যানজটে স্থবির জনজীবন: ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি, নিরলস চেষ্টায় ট্রাফিক পুলিশ ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত   ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ময়মনসিংহে মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা অন্বেষণে সিটি কর্পোরেশনের বিশেষ উদ্যোগ   ময়মনসিংহে মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা অন্বেষণে সিটি কর্পোরেশনের বিশেষ উদ্যোগ ত্রিশালে দুই ফিলিং স্টেশনকে জরিমানা: জেলা প্রশাসনের বিশেষ অভিযান   ত্রিশালে দুই ফিলিং স্টেশনকে জরিমানা: জেলা প্রশাসনের বিশেষ অভিযান সততা ও মানবিকতার বাতিঘর বিদায় বেলায় ময়মনসিংহের প্রিয় মুখ এসপি রকিবুল আক্তার   সততা ও মানবিকতার বাতিঘর বিদায় বেলায় ময়মনসিংহের প্রিয় মুখ এসপি রকিবুল আক্তার শার্শার উলাশীর জিয়ার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   শার্শার উলাশীর জিয়ার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদ প্রকাশের পর ওসমানী মেডিকেলে পোকা নিধন কার্যক্রম শুরু   সংবাদ প্রকাশের পর ওসমানী মেডিকেলে পোকা নিধন কার্যক্রম শুরু আয়কর রিটার্ন না দিলে হাজির হবেন ইন্সপেক্টর   আয়কর রিটার্ন না দিলে হাজির হবেন ইন্সপেক্টর