প্রকাশিতঃ অক্টোবর ২২, ২০২৩

এক ঘণ্টার জেলা প্রশাসক কলেজছাত্রী তাইয়েবা


এক ঘণ্টার জেলা প্রশাসক কলেজছাত্রী তাইয়েবা
বরগুনায় এক ঘণ্টার জন্য বরগুনা জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব পেয়েছেন এক কলেজছাত্রী। রোববার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত প্রতীকী হিসেবে তিনি এ দায়িত্ব পালন করেন। কন্যাশিশু দিবস উপলক্ষ্যে নারী ক্ষমতায়নের লক্ষ্যে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে এ আয়োজন করা হয়। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ও ন্যাশনাল চিল্ড্রেন ট্রান্সফোর্স (এনসিটিএফ) বরগুনার সদস্যদের অংশগ্রহণে বেসরকারি উন্নয়ন সংস্থা সিবিডিপি এ আয়োজন করে। অনুষ্ঠানে প্রতীকী দায়িত্ব পাওয়া জেলা প্রশাসক তাইয়েবা ইসলাম অরনী বরগুনা সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। সে ন্যাশনাল চিল্ড্রেন ট্রান্সফোর্স (এনসিটিএফ) বরগুনা সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক। নতুন দায়িত্ব নিয়ে সে বরগুনাকে নারী বান্ধব জেলা হিসেবে গড়তে বাল্যবিয়ে, ইভটিজিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং প্রতিরোধ, নারী স্বাস্থ্য সুরক্ষাসহ নারীর প্রতি সংহিংসতা রোধে কাজ করার জন্য বরগুনার জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের কাছে সুপারিশমালা তুলে ধরেন। দায়িত্ব নেওয়ার পর জেলা প্রশাসক তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এনসিটিএফ বরগুনা সদরের সভাপতি উম্মে হাবিবা রূপার সভাপতিত্বে ও সদর এনসিটিএফের শিশু সংসদ সদস্য আকিব হোসেন রাফির সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফয়সাল আহমেদ, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত রঞ্জন শীল, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি আবু জাফর সালেহ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতীকী দায়িত্ব পাওয়া জেলা প্রশাসক তাইয়েবা ইসলাম অরনীর সুপারিশসমূহ আমলে নেওয়ার আশ্বাস দিয়ে জেলা প্রশাসক বলেন, বিশ্বে নেতৃত্ব দিচ্ছে নারীরা। নারীর অবদান দেশের গুরুত্বপূর্ণ স্থানে। আজকের তরুণ প্রজন্ম ও নারীরা একদিন দেশের উন্নয়নকাজ করবে। প্রতীকী জেলা প্রশাসকের সুপারিশগুলো আমরা গুরুত্ব সহকারে বাস্তবায়ন করার চেষ্টা করব।

সর্বশেষ :

লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক   লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার   ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি   হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে   যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি   উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি   পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি   ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার   বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার