এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা


এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা
ফেনীর ছাগলনাইয়ায় ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসেন পারভেজকে (৩৫) নিজ বাড়ির সামনে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে বিএনপির সন্ত্রাসী নেতারা। শুক্রবার মধ্যরাতে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের ৯নং ওয়ার্ড নিজকুঞ্জরা গ্রামে নিজ বাড়িতে খুন হয় তিনি। নিহত পারভেজ নুর আহম্মদ মাস্টারবাড়ি আবু তাহের এর ছেলে। নিহতের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। জানা গেছে, সদ্য কারামুক্ত ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন যুবলীগ নেতা পারভেজের সাথে একই গ্রামের সাদেক মিয়ার ছেলে বিএনপি নেতা শাহাদাত হোসেন ও তার ভাই মামুনুর রশিদ মামুনের সঙ্গে ৫ই আগস্টের পর থেকে দোকান সংক্রান্ত বিরোধ হয়। পারভেজের দোকান দখলে নেওয়ার চেষ্টা করে আসছিলেন তারা। এর জেরেই মধ্যরাতে তাকে ঘর থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। নিহতের বাবা জানান, আজ ২৭শে জুন, শনিবার সকাল ৭টার দিকে নিজ বাড়ির সামনে তার গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং নিহতের স্বজনদের অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে।

সর্বশেষ :

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৩৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল   ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৩৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার!   অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার! সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা   সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০   ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত   ‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া   আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা   দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা জাতিসংঘের প্রতিবেদনে দিল্লির লাল কেল্লায় হামলায় আল-কায়েদা সংশ্লিষ্টরা: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা   জাতিসংঘের প্রতিবেদনে দিল্লির লাল কেল্লায় হামলায় আল-কায়েদা সংশ্লিষ্টরা: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা