কবিরহাটে চালকের গলা কেটে অটো ছিনতাইয়ের চেষ্টা, আটক ১


কবিরহাটে চালকের গলা কেটে অটো ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
নোয়াখালীর কবিরহাটে চালকের গলা কেটে হত্যার চেষ্টা করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় এক যুবককে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। অটোরিকশা চালক মো. রুবেল (২৭) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পশ্চিম রাজুরগাঁয়ের মৃত দরবেশের ছেলে। অপরদিকে, আহমেদ সুলতান আহমেদ ওরফে ছোটন (২৯) একই উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া ভূইয়ারহাট এলাকার মৃত মো. হানিফের ছেলে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১ টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের মিয়াধন চৌকিদরের দোকানের সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মনির জানায়, শুক্রবার রাত ১০টার দিকে দুই ছিনতাইকারী যাত্রী সেজে রুবেলের অটোরিকশা ভাড়া করেন। পরে উপজেলার মিয়াধন চৌকিদার এলাকায় নির্জন সড়কে গিয়ে তারা রুবেলের থেকে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় বাধা দিতে গেলে ছিনতাইকরীরা তাদের হাতে থাকা ছুরি দিয়ে তার গলা কেটে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে শৌরচিৎকার শুনে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে ছিনতাইকারী ছোটনকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ আশঙ্কাজনক অবস্থায় অটো চালক রুবেল ও ছিনতাইকারী ছোটনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ছিনতাইকারী পুলিশ পাহারায় ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। একই স্থানে ভিকটিমও চিকিৎসাধীন রয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ :

যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ   যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম   আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা   বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা     গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক!   গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা   অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার   রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা   প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা