কাশিয়ানীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন


কাশিয়ানীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন
বিয়ের দাবিতে গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রেমিকের বাড়িতে এক গৃহবধূর অনশনের ঘটনা ঘটছে। এক কন্যাসন্তানের জননী ওই গৃহবধূ (২৪) গত রোববার রাত থেকে উপজেলার জঙ্গলমুকন্দপুর গ্রামে প্রেমিক সিজান খন্দকারের বাড়িতে অবস্থান করছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রেমিক সিজান বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছেন। ভুক্তভোগী ওই নারী উপজেলার পিঙ্গলিয়া গ্রামের রজব আলী মিয়ার মেয়ে এবং একই গ্রামের সুমন শেখের স্ত্রী। এলাকাবাসী জানায়, উপজেলার জঙ্গলমুকন্দপুর গ্রামের জিয়া খন্দকারের ছেলে সিজান খন্দকারের সাথে গত ৮ মাস ধরে ওই গৃহবধূর প্রেমের সম্পর্ক চলছিল। গৃহবধূর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সিজান তার সাথে দীর্ঘ সময় ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখেন। ওই নারী জানান, গত রাত ৮টার দিকে সিজান তার ঘরে প্রবেশ করলে শ্বশুরবাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে সিজানকে ধরে ফেলে। ওই সময় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সিজান সেখান থেকে কৌশলে সটকে পড়েন। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে ওই গৃহবধূর স্বামী তাকে গ্রহণ করতে অস্বীকার করেন। কোনো উপায় না দেখে ওই রাতেই তিনি সিজানের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। গৃহবধূ আরও জানান, সিজান তাকে বিয়ের আশ্বাসে ব্যবহার করেছেন। এখন তাকে গ্রহণ না করলে তার আর যাওয়ার কোনো জায়গা নেই। দাবি আদায় না হলে তিনি সিজানের বাড়িতেই আত্মহত্যা করবেন বলেও হুমকি দিয়েছেন। এদিকে ঘটনার পর থেকে সিজান পলাতক থাকায় তার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। কাশিয়ানী থানার ওসি মো. মাহফুজুর রহমান জানান, ঘটনাটি শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে ভুক্তভোগী গৃহবধূর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি