কুড়িগ্রামের যে কলেজে সবাই ফেল


কুড়িগ্রামের যে কলেজে সবাই ফেল
কুড়িগ্রামের সিঙ্গারদাবরীরহাট বিএল হাইস্কুল অ্যান্ড কলেজে এবার এইচ এস সি পরীক্ষায় সবাই ফেল করেছে। এই কলেজ থেকে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে সাত শিক্ষার্থী অংশ নেন। দিনাজপুর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তোফাজ্জুর রহমান সই করা ফলাফলের তালিকায় থেকে এ তথ্য জানা গেছে। কুড়িগ্রাম রাজাহাট উপজেলার সিঙ্গার দাবরীরহাট বিএল হাইস্কুল অ্যান্ড কলেজের ১১ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার জন্য নিবন্ধন করলেও অংশ নেন সাতজন। তবে এই কলেজ থেকে কেউ এবার কৃতকার্য হতে পারেননি। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, আমি মানবিক শাখা থেকে এ বছর পরীক্ষা দিই। আশা করেছিলাম, পাস করবো। তবে অন্য বিষয়ে ভালো নম্বর পেলেও ইংরেজিতে ফেল করেছি। তিনি অভিযোগ করে বলেন, আমাদের শিক্ষকরা ঠিক মতো ক্লাস না নেওয়ায় আমার আজ এ পরিস্থিতি। আরেক শিক্ষার্থী বলেন, আমার বিশ্বাস ছিল পাস করবো। কিন্তু শেষে ফলাফল দেখে হতাশ হলাম। অভিভাবক মো. একরামুল হক জানান, আমার মেয়ে এ বছর বাণিজ্য শাখায় পরীক্ষা দিয়েছে। আমার মেয়েসহ ওই কলেজ থেকে যারা পরীক্ষা দিয়েছে সবাই ফেল করেছে। সিঙ্গার দাবরীরহাট বিএল হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আশরাফুল ইসলাম জানান, আমার কলেজ থেকে এবছর ১১ জন এইচএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিল। তবে পরীক্ষায় অংশ নেয় সাত জন। কেউ পাশ করেনি। তিনি বলেন, আমি একাই তো আর কলেজ চালাতে পারি না। কলেজের অন্য শিক্ষকরা এখানে অনিয়মিত। তারা যদি নিয়মিত কলেজে আসতো, শিক্ষার্থীদের পাঠদানে সক্রিয় থাকতো, তাহলে ফলাফলের এই হতাশায় পড়তাম না।

সর্বশেষ :

ফরিদপুরের ভাঙ্গায় রেললাইনে কাঁটা পড়ে এক তরুণীর মৃত্যু   ফরিদপুরের ভাঙ্গায় রেললাইনে কাঁটা পড়ে এক তরুণীর মৃত্যু ‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব   ‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা   বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা   অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী   আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০   দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল   শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার   হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার