কুমারখালীতে ত্রিমুখী সংঘর্ষে দোকান কর্মচারী নিহত


কুমারখালীতে ত্রিমুখী সংঘর্ষে দোকান কর্মচারী নিহত
কুষ্টিয়ার কুমারখালীতে বাস, মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ সোমবার (১৯ মে) দুপুর দুইটায় দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশন পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সুরুজ আলী (২২)। তিনি উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউরিয়া এলাকার শফিকু্ল ইসলামের ছেলে। তিনি কুষ্টিয়া শহরের একটি ফার্মেসিতে কর্মরত ছিলেন। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসকড় দিয়ে কুমারখালী থেকে মোটরসাইকেল করে সবুজ এবং একটি ইটবোঝায় ট্রাক্টর কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথে কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় পৌঁছলে সুরুজ ট্রাক্টরকে ওভারটেক করতে গেলে কুষ্টিয়া ছেড়ে ছেড়ে আসা একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ সুরুজ ছিটকে ট্রাক্টরের নিচে পড়েন। এ সময় ট্রাক্টরের চাকা তার বুকের ওপর ওঠে যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান সুরুজ। কুষ্টিয়ার চৌড়হাঁস হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক জয়দেব কুমার সরকার বলেন, দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেল এবং ঘাতক ট্রাক্টরটিকে জব্দ করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ :

দল ক্ষমতা হারালে সবার আগে পিছটান দেন তারকা রাজনীতিবিদ’রা, দু’দিনের রাজনীতিবিদ সাকিব কেন ব্যাতিক্রম?   দল ক্ষমতা হারালে সবার আগে পিছটান দেন তারকা রাজনীতিবিদ’রা, দু’দিনের রাজনীতিবিদ সাকিব কেন ব্যাতিক্রম? রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই: আমিনুল   রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই: আমিনুল শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় নওফেলের বাড়িতে ককটেল ও অগ্নিসংযোগ   শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় নওফেলের বাড়িতে ককটেল ও অগ্নিসংযোগ কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি   কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি এলএনজি ক্রয়ের অনুমোদন মিলল ছুটির দিনে বসানো ক্রয় কমিটির বৈঠকে   এলএনজি ক্রয়ের অনুমোদন মিলল ছুটির দিনে বসানো ক্রয় কমিটির বৈঠকে পাঁচটি দেশের ওপর রেমিট্যান্সের ৬২ শতাংশ নির্ভরতা, বাড়ছে কৌশলগত ঝুঁকির শঙ্কা   পাঁচটি দেশের ওপর রেমিট্যান্সের ৬২ শতাংশ নির্ভরতা, বাড়ছে কৌশলগত ঝুঁকির শঙ্কা কওমি মাদ্রাসার শিক্ষার্থী বলৎকার   কওমি মাদ্রাসার শিক্ষার্থী বলৎকার ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ   ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ