কুমারখালীতে শহীদ আবরারের নামে সেতু নির্মাণের স্থান পরিদর্শন, উপস্থিত মন্ত্রী ও সংসদ সদস্যরা
অনলাইন নিউজ ডেক্স
কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ১ নম্বর ইউনিয়নে শহীদ আবরারের নামে সেতু নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী জনাব সাহে আলম। এ সময় প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা।
এ ছাড়া উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী হাসান রুমি, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন, সদস্যসচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, শেখ সাদীসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে শহীদ আবরারের নামে সেতু নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করা হয়। সেতুটি নির্মিত হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের যাতায়াতব্যবস্থা ও যোগাযোগের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
শহীদ আবরারের স্মৃতি ধারণ করে সেতুটি নির্মিত হলে তা স্থানীয় মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
