প্রকাশিতঃ জুলাই ১৯, ২০২৫

কেন্দুয়ায় নানা আয়োজনে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালন


কেন্দুয়ায় নানা আয়োজনে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালন
নেত্রকোনার কেন্দুয়ায় কোরআন খতম, প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শোক র‍্যালিসহ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার (১৯ জুলাই) সকাল থেকে কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে পৈত্রিক জায়গায় হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত শহীদ স্মতি বিদ্যাপীঠের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হুমায়ূন ভক্তরা উপস্থিত ছিলেন। শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, বাংলা সাহিত্যের অন্যতম কথাসাহিত্যিক, শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা ড. হুমায়ূন আহমেদ স্যারের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদ স্মৃতি বিদ্যাপীঠে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল কোরআন খতম, শোক র‍্যালি, কালো ব্যাজ ধারণ, প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, স্বরচিত কবিতা পাঠ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিশেষ দোয়া ও মিলাদ । তিনি আরো বলেন, ড. হুমায়ূন আহমেদ স্যারের অবদান আজো সাহিত্যপ্রেমীদের হৃদয়ে সমুজ্জ্বল। স্যারের সৃষ্ট চরিত্র, গল্প এবং দর্শন আজো পাঠকের মনে গভীর দাগ রেখে যাচ্ছে। আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি এই মহৎ মানুষটিকে। উল্লেখ্য, ২০১২ সালের ১৯ জুলাই হুমায়ূন আহমেদ দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সর্বশেষ :

অ্যাম্বুলেন্সের ভেতরে গৃহবধূর মরদেহ ধর্ষণের চেষ্টা, চালক আটক   অ্যাম্বুলেন্সের ভেতরে গৃহবধূর মরদেহ ধর্ষণের চেষ্টা, চালক আটক স্বাস্থ্যমন্ত্রী: বিএনপি সরকারকে ব্যর্থ করতে দেশে বিভিন্ন সংকট সৃষ্টি করছে আওয়ামী দোসররা   স্বাস্থ্যমন্ত্রী: বিএনপি সরকারকে ব্যর্থ করতে দেশে বিভিন্ন সংকট সৃষ্টি করছে আওয়ামী দোসররা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি   আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি অচেতন করে গণধর্ষণের পর তরুণীকে হাসপাতাল থেকে তুলে নেওয়ার ঘটনায় যুবদল সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ   অচেতন করে গণধর্ষণের পর তরুণীকে হাসপাতাল থেকে তুলে নেওয়ার ঘটনায় যুবদল সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ ভারতে আটক থাকা ফয়সাল ‘বাংলাদেশ ত্যাগ করতে পারবেন না’, নিষেধাজ্ঞা জারি   ভারতে আটক থাকা ফয়সাল ‘বাংলাদেশ ত্যাগ করতে পারবেন না’, নিষেধাজ্ঞা জারি খুলনায় ভাড়াটে খুনিদের হাতে হাতে থানা লুটের অস্ত্র: ৩ ঘণ্টার ব্যবধানে দুই তরুণসহ ৬ মাসে প্রাণ গেল ৩৭ জনের   খুলনায় ভাড়াটে খুনিদের হাতে হাতে থানা লুটের অস্ত্র: ৩ ঘণ্টার ব্যবধানে দুই তরুণসহ ৬ মাসে প্রাণ গেল ৩৭ জনের সাতকানিয়ায় মোটরসাইকেল থামিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা   সাতকানিয়ায় মোটরসাইকেল থামিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা কমিটিতে বিএনপি নেতার পছন্দের লোক বসাতে না পেরে প্রধান শিক্ষক বিকাশ দাশ লাঞ্ছিত   কমিটিতে বিএনপি নেতার পছন্দের লোক বসাতে না পেরে প্রধান শিক্ষক বিকাশ দাশ লাঞ্ছিত