কেন্দ্রের বাইরে ইভিএম, সেই যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা


কেন্দ্রের বাইরে ইভিএম, সেই যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনের দিন শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা রমনী মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যালট ইউনিট নিয়ে যাওয়ার ঘটনায় সেই যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা করেছেন নির্বাচন কমিশন। কেন্দ্র থেকে ইভিএমের ব্যালট ইউনিট চুরির অভিযোগ যুবলীগ নেতা নির্মলেন্দু দে সুমনের বিরুদ্ধে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেন কেন্দ্রের দায়িত্ব পালনকারী প্রিজাইডিং অফিসার প্রভাষক সজল দাশ। সজল দাশ বাদী হয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে পেনাল কোডের ৩৮০ ও ৪১১ ধারায় মামলাটি দায়ের করেন। নির্মলেন্দু শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ওই এলাকার ৯নং ওয়ার্ডের মৃত গৌরাঙ্গ দে এর ছেলে। মামলার এজাহারে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা রমনীমোহন উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের ৪নং বুথের ইভিএম পরিবর্তন করে পুনরায় ভোট গ্রহণ কার্যক্রম আরম্ভ করা হয় এবং নষ্ট ইভিএমসহ একটি ব্যালট ইউনিট ৪নং বুথের পেছনে রাখা হয়। ব্যালট ইউনিটটি সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে চুরির হয়ে যায়। এরপর তাৎক্ষণিক সন্ধানে তা উদ্ধার করা হয়। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুর রাজ্জাক বলেন, প্রিজাইডিং অফিসারের দায়েরকৃত মামলাটি রুজু করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। গত ১৬ মার্চ বোয়ালখালী উপজেলা পরিষদ উপনির্বাচনে ভোটগ্রহণকালীন সময়ে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা রমনীমোহন উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের ৪নং বুথে ব্যালট ইউনিট কেন্দ্রের বাইরে নিয়ে যান ইউনিয়ন যুবলীগ নেতা নির্মলেন্দু দে। এ ঘটনায় পুলিশ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রতন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি