ক্রিকইনফোর বর্ষসেরা মিরাজ-এবাদত


ক্রিকইনফোর বর্ষসেরা মিরাজ-এবাদত
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কার জিতেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেন। দুটি ভিন্ন ক্যাটাগরিতে সেরা হয়েছেন এই দুজন। ২০২২ সালের সেরা ওয়ানডে ইনিংসের পুরস্কার জিতেছেন মিরাজ। গতবছর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে রুদ্ধশ্বাস এক ম্যাচে আট নম্বরে নেমে শতক হাঁকিয়ে দলের জয়ে অবদান রেখেছিলেন মিরাজ। ৮৩ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন তিনি। এই সিরিজেই ডাবল সেঞ্চুরি (১৩১ বলে ২১০) করেন ইশান কিশান। সেই ডাবল সেঞ্চুরির ইনিংসকে পেছনে ফেলে মিরাজের ইনিংসটি জিতে নিয়েছে ক্রিকইনফো\'র বর্ষসেরা ওয়ানডে ইনিংসের পুরস্কার। অন্যদিকে, সাদা পোশাকে বর্ষসেরা পারফরম্যান্সের জন্য পুরস্কার পেয়েছেন টাইগার পেসার এবাদত হোসেন। গত বছর মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন ডানহাতি এই পেসার। স্বপ্নের মতো পার করা ওই টেস্টে এবাদত দলকে কিউইদের মাটিতে টেস্ট জয়ের স্বাদ এনে দেন। এবাদতের সেই বোলিং ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট বোলিংয়ের স্বীকৃতি পেয়েছে।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি