প্রকাশিতঃ সেপ্টেম্বর ৮, ২০২৬

গজারিয়া সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা না থাকায় রেস্টুরেন্টকে জরিমানা।


গজারিয়া সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা না থাকায় রেস্টুরেন্টকে  জরিমানা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে সোমবার দুপুর ১.৩০টা থেকে ৩.৩০টা পর্যন্ত গজারিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে খাদ্যে অস্বাস্থ্যকর পরিবেশ ও মূল্য তালিকা না থাকার অভিযোগে ২টি প্রতিষ্ঠানকে মোট ২২,০০০ টাকা জরিমানা করা হয়। মিয়ামি রেস্টুরেন্ট, বালুয়াকান্দি মনিটরিংকালে প্রতিষ্ঠানটিতে একাধিক অনিয়ম পাওয়া যায়। একই ফ্রিজে কাঁচা মাছ-মাংস ও রান্না করা খাবার একত্রে সংরক্ষণ,ডাস্টবিন উন্মুক্ত অবস্থায় রাখা,বাবুর্চি ও কর্মীদের হাত ধোয়ার জন্য সাবানের ব্যবস্থা না থাকা ।এসব অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার আল আমিনকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। একইসাথে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়। মুয়াজ স্টোর, ভবেরচর বাসস্ট্যান্ড এখানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধ পাওয়া যায়।প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ বেলালকে ২,০০০ টাকা জরিমানা করা হয় এবং দ্রুত মূল্য তালিকা টানোর নির্দেশ দেওয়া হয়।অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আসিফ আল আজাদ। এসময় সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নূর ই আলম সোহাগ, গজারিয়া উপজেলা ক্যাবের সভাপতি মোঃ নাসির উদ্দিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান এবং গজারিয়া থানা পুলিশের একটি টিম।

সর্বশেষ :

ডায়াবেটিস নিয়ন্ত্রণে উপকারী যে ৩ ধরনের আটার রুটি   ডায়াবেটিস নিয়ন্ত্রণে উপকারী যে ৩ ধরনের আটার রুটি রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ   রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ সেন্টমার্টিনে খতনার পর ৫০ শিশুর ইনফেকশন-রক্তক্ষরণ, চিকিৎসায় অবহেলার অভিযোগ   সেন্টমার্টিনে খতনার পর ৫০ শিশুর ইনফেকশন-রক্তক্ষরণ, চিকিৎসায় অবহেলার অভিযোগ যুক্তরাষ্ট্রের পর ইউরোপের উড়োজাহাজ কিনছে সরকার   যুক্তরাষ্ট্রের পর ইউরোপের উড়োজাহাজ কিনছে সরকার সাত দশক পর ব্রহ্মপুত্র দিয়ে আসাম থেকে বাংলাদেশে মিথানল   সাত দশক পর ব্রহ্মপুত্র দিয়ে আসাম থেকে বাংলাদেশে মিথানল পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষের সময় সড়কে কিছু সরঞ্জামে আগুন ধরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার লিয়ঁতে। ছবি: এএফপি পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষের সময় সড়কে কিছু সরঞ্জামে আগুন ধরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার লিয়ঁতে। ছবি: এএফপি   পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষের সময় সড়কে কিছু সরঞ্জামে আগুন ধরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার লিয়ঁতে। ছবি: এএফপি পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষের সময় সড়কে কিছু সরঞ্জামে আগুন ধরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার লিয়ঁতে। ছবি: এএফপি ফ্রান্সজুড়ে শিক্ষার্থী বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ   ফ্রান্সজুড়ে শিক্ষার্থী বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে যা বলল বিশ্বব্যাংক   ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে যা বলল বিশ্বব্যাংক