বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?


বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?
শেখ হাসিনা বিষয়ে ইন্টেরিম ও বিএনপি সরকারের মাস্টারপ্ল্যান মোটা দাগে একই। তাদের মূল প্ল্যানে ছিল শেখ হাসিনা যেন আর কোনওদিন দেশ ফিরতে না পারেন। তিনি না থাকলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিষহীন ‘ঢোঁড়া সাপ’। তাই তাঁর অনুপস্থিতে তড়িঘড়ি করে তাঁকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে ভেবেছে; স্বাভাবিকভাবেই ফাঁসির আসামী নিশ্চয়ই ফাঁসির দড়ি গলায় পরতে আসবেন না। দেশের বাইরে থাকা দলীয় নেতাদের মৃত্যুদণ্ড দেওয়া অর্থ হলো সেগুলো এক্সিকিউশন করতে হবে না। খেয়াল করার বিষয়-দেশের জেলে অবস্থানকারী কারও মৃত্যুদণ্ড হয়নি। বিএনপি সরকারকে স্তম্ভিত করে শেখ হাসিনা স্বয়ং ডিসেম্বরের মধ্যে ফেরার ঘোষণা এখন টক অব দ্য ওয়ার্ল্ড। বিএনপি নেতৃত্ব ভাবতেও পারেনি এমন বেমক্কা ঘোষণা কথা। এর পর পরই কিংকর্তব্যবিমূঢ় দশা হয়েছে সরকারের। এক কথায় সরকার,বিরোধীদল সবাই মিলে প্রলাপ বকতে শুরু করেছে। কারণ কী? ঠেকাতে পারবে না, সেই ভয়? না। মূলত চারটি পয়েন্টে বিএনপির হাতে কোনো উত্তরও নেই। বিএনপি-জামাতের সরকার চালানোর অন্যতম ‘ফুয়েল’ ভারতবিরোধীতা। এটা এদের জন্ম সময় থেকেই এক নম্বর ইস্যু, যা দিয়ে জনগণকে বুঝিয়ে এসেছে―”শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আসল শক্তি ভারত। ভারতই দলটিকে ১৭ বছর ধরে ক্ষমতায় বসিয়ে রেখেছে। এখনও শেখ হাসিনাসহ মূল নেতারা ভারতের আশ্রয়ে। ভারত একটা বৃহৎ ‘হিন্দু রাষ্ট্র’। ‘হিন্দুত্ববাদী’ ভারতের উদ্দেশ্য ৯৫ ভাগ মুসলমানের বাংলাদেশকে গিলে খাওয়া। শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে রাজনীতি করতে না দিলে বাংলাদেশকে কেউ দখল করতে পারবে না।“ তাই তারা যে বার বার শেখ হাসিনাকে ফেরৎ চেয়ে চিঠি দিয়েছে, সেসব ছিল ক্যামোফ্লেজ। লোকদেখানো। বিএনপি সরকার গঠনের পর কয়েক হাজার বার বলেছে―”আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না, তাদের কবর হয়ে গেছে, বাংলাদেশের মানুষ আর তাদের চায় না” ইত্যাদি। যখনই শেখ হাসিনা দেশে ফিরে আইনের হাতে নিজেকে সোপর্দ করার কথা বলে দিয়েছেন, তখনই বিএনপি-জামাত-এনসিপি’র মাথায় ‘আকাশ ভেঙে পড়েছে’। অপ্রস্তুত এই পক্ষ তখন হুমকি দেওয়া শুরু করল। শেখ হাসিনা ফিরলে তাকে কীভাবে ফাঁসি দেওয়া হবে, সেই সব বিবরণ দেওয়া শুরু করল। পিএম থেকে এ্যাটির্ন জেনারেল হয়ে একেবারে পাতি নেতারাও নিয়ম করে হুমকি দিতে শুরু করল। তখনও তাদের আশা ছিল শেখ হাসিনা ভীত হয়ে আসবেন না, কিংবা ভারত তাঁকে নিরাপত্তাহীন অবস্থায় ছাড়বে না, কিন্তু তাদের ভাবনার উপর জবরদস্ত চাল চেলে শেখ হাসিনা বলে দিলেন―”পরিস্থিতি যা-ই হোক, তিনি ফিরবেন। তাতে তাঁর জেল হোক, ফাঁসি হোক তিনি পরোয়া করেন না।“ এরপর শুরু হলো ‘মাইন্ড গেম’। কীভাবে আসবে, আইনি সহায়তা পাবে কীনা, ভারত ছাড়বে কীনা, পেছনে আর কোন শক্তি কাজ করছে, এসব ভেবে কাউন্টার করার জন্য ‘পরীক্ষিত’ বস আমেরিকার প্রাক্তন কয়েকজন কুশিলবকে মাঠে নামিয়েছে। তাতেও কাজ হচ্ছে না। আসলে বিএনপি-জামাত-এনসিপি’র ভয়টা কোথায়? শেখ হাসিনা তাদের গলায় হাড়ের মত বিধে গেছে। না পারছে গিলতে, না পারছে উগরে দিতে। সে কারণে শেখ হাসিনা যথাযথ নিয়ম মেনে ট্রাভেল পাস চাইলে এবং পাসপোর্ট ও এনআইডি ফেরৎ চেয়ে আবেদন করলে সরকার সরাসরি নাকোচ করে দিয়েছে। ১। এরা জানে ভারত শেখ হাসিনার নিরাপত্তার ১০০ ভাগ গ্যারন্টি না পেয়ে তাঁকে পাঠাবে না। আর ভারতকে সেই প্রতিশ্রুতি না দিয়েও কোনও উপায় নেই সরকারের হাতে। ভারত প্রথম ভাগেই ‘গঙ্গা জলবণ্টন চুক্তি’ ইস্যুকে কাজে লাগাবে। ইতোমধ্যে চুক্তির মেয়াদ শেষ হয়েছে। চুক্তিটি নবায়ন না করলে ৩৩ হাজার কিউসেক পানিপ্রবাহ বন্ধ হয়ে যাবে। ২। দেশের বিশাল এক জনগোষ্ঠী যারা প্রায় ৬০ ভাগ, তারা শেখ হাসিনার ফেরার অপেক্ষায় দিন গুনছে। আজকে যারা নিশ্চুপ ঘরে বসে আছে সেই বিশাল জনগোষ্ঠী মুহূর্তে রাস্তায় নেমে আসবে। তাদের যে গণজোয়ার হবে সেটা রুখবার ক্ষমতা নেই সরকারের। অনুমান করা যায় তিনি আসার দিনেই দলীয় নেতা-কর্মী ছাড়াও ২৫/৩০ লাখ সাধারণ মানুষের ঢল নামবে। এই পরিস্থিতি সামাল দিতে সরকার কঠোর হলেই সারা দেশে আগুন জ্বলে উঠবে। এমন আগুন যা ঠেকানোর ক্ষমতা সরকারের নেই। ৩। জেনারেল ওয়াকার-উজ-জামান তিন নম্বর ফ্যাক্টর। এই জেনারেলকে নিয়ে এক পক্ষ মনে করে, তিনি শেখ হাসিনার সঙ্গে বেঈমানী করেছেন। তার কারণেই বিশৃঙ্খলাকারীরা ব্যারিকেড ভেঙে ঢাকায় ঢুকে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। অন্য পক্ষ মনে করে, তিনি যতই বলুন- তিনি জানতেন না যে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে যাচ্ছেন। আদপে তিনিই শেখ হাসিনার ভারত গমনের ফার্স্ট টু লাস্ট অ্যারেঞ্জমেন্টকারী। একজন সেনাপ্রধান জানবেন না যে তার পিএম দেশ ছাড়ছে! এটা হতেই পারে না। তাঁকে যতই ‘জামাতঘেষা’, ‘মৌলবাদীঘেষা’ বলা হোক না কেন, তিনি এখন পর্যন্ত সবদিক ব্যালান্স করে চলেছেন। ইনুস থেকে তারেক রহমান তাঁকে ডিমোলিশ করার কম চেষ্টা করেননি। বহু বার খবর হয়েছে―তাঁকে সরিয়ে দেওয়া হচ্ছে, রাষ্ট্রদূত বানানো হচ্ছে….। শেষ পর্যন্ত তারেক রহমান সরকার তাঁকে সরাতে পারেনি। তিনি শেখ হাসিনা ফেরার সময় কোন ভূমিকা নেবেন সেটাও বিএনপি জোটের মাথাব্যথার তিন নম্বর কারণ। ইতোমধ্যে ভারতের দুটো অপশনের একটি―শেখ হাসিনার সুরক্ষা বাংলাদেশে সেনাবাহিনীই নিশ্চত করবে। সেটা নিশ্চয়ই জেনারেল ওয়ার-উজ-জামানের অনুমোদিত হতে হবে। খেয়াল করার বিষয়―শেখ হাসিনার প্রত্যাবর্তন বিষয়ে তিনি পাবলিকলি একটি মন্তব্যও করেননি। এই মুহূর্তে তাঁর ভূমিকা অ্যাজ এ সোলজার, যে নিউট্রাল থাকার শপথপ্রাপ্ত। তারেক রহমানের জন্য সেনাপ্রধানের এই ‘নিউট্রাল’ পজিশন মোটেও সুখকর নয়। ৪। সরকার চীনকে ‘হাতে রাখা’র জন্য তিস্তা ব্যারেজ, লালমনিরহাট বিমানবন্দর, মোংলা পোর্ট, এক্সপোর্ট প্রসেসিং জোন, বিদ্যুৎ উৎপাদনসহ এমন সব মেগা প্রজেক্ট দেবে বলে প্রতিশ্রতি দিয়েছে যা দিতে গেলে একইসঙ্গে ভারত ও আমেরিকার বিরুদ্ধাচারণ করতে হবে। সে কারণে এই সরকারকে ডিসম্যান্টেল করার ভারতীয় ‘প্রজেক্টে’ আমেরকিা বাধা হয়ে দাঁড়াবে না বলেই মনে হয়। এমতাবস্থায় ভারত শেখ হাসিনার ব্যাপারে দুটি কন্ডিশন ধরে এগোচ্ছে। এক. আগেই বলা হয়েছে শেখ হাসিনার সুরক্ষা বাংলাদেশে সেনাবাহিনীই নিশ্চত করবে। প্রশ্ন উঠবে; যে মিলিটারিতে ৭০ ভাগ হার্ডওয়্যার চীন-পাকিস্তান ও তুরস্ক থেকে আসে, যাদের মতাদর্শীক যোগাযোগ মৌলবাদী গোষ্ঠী বা দলের সঙ্গে মেলে বলে অভিযোগ আছে, যাদের একটি অংশ চেয়েছিল যাতে শেখ হাসিনাকে নৈরাজ্যকারীরা হত্যা করতে পারে, সেই মিলিটারি কী বিশ্বাসযোগ্য? স্বয়ং শেখ হাসিনা কী তাদের ওপর আস্থা রাখতে পারবেন? এতদসত্ত্বেও ভারত বর্তমান অস্থির সময়ে স্ট্রাইকিং ফোর্স হিসাবে বাংলাদেশ মিলিটারির ওপর আস্থা রাখছে। ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্স এন্ড এ্যানালাইসিস উইংয়ের গোয়েন্দা উপাত্তমতে বাংলাদেশে এই মুহূর্তে প্রফেশনাল লেভেলে একমাত্র সেনাবাহিনীই নির্ভরযোগ্য কারণ, ভারত দীর্ঘদিন ট্রেনিং লেভেলে, প্ল্যানিং লেভেলে এবং ডক্ট্রিনাল লেভেলে বাংলাদেশ সেনাবাহিনীর ওপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে, কেননা বাংলাদেশ সেনাবাহিনীর এইসব লজিস্টিক অপারেশনের হিউম্যান সোর্স, প্রোগ্রামিং সব ভারত থেকে আসে। সে কারণে ভারত প্রথম পছন্দ হিসাবে সেনাবাহিনীর ওপর আস্থা রাখছে। দ্বিতীয়ত: ভারত স্পষ্টভাবে তারেক রহমান সরকারের কোটে বল ঠেলে দিয়েছে। ভারতের অন্যতম শর্ত―তারেক রহমান সরকারকে শেখ হাসিনার ফেয়ার ট্রায়াল নিশ্চিত করতে হবে। তিনি ফেয়ার ট্রায়াল পেলেই রাজনীতি করতে পারবেন, মুক্তি পাবেন, আবার প্রধানমন্ত্রী হবেন, সেসব পরের ভাবনা। আপাতত ভারত তারেক রহমান সরকারের ওপর ফেয়ার ট্রায়ালের শর্তারোপ করে দিয়েছে যেন তার ওপর থাকা ফাঁসির রায় বেআইনি প্রমাণ হয়। যদি তারেক সরকার সেটা দিতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ রেজিম যে হিউম্যানিটারিয়ান নয় এবং তাদের জাজমেন্ট আনফেয়ার সেটা বিশ্বময় প্রচার হবে এবং তার ব্যাকফায়ার সামলানো সরকারের পক্ষে সম্ভব হবে না। ভারত স্পষ্ট করে দিয়েছে যে বাংলাদেশ সরকার যেন পাকিস্তানের মত ভুল না করে। ইন্দাস ট্রিটি বন্ধ করে দেওয়ার পর পাকিস্তানের ভূখা-নাঙ্গা দশা হয়েছে। খাদ্য উৎপাদন এক ধাক্কায় অর্ধেকে নেমেছে। সেই একই পরিণতি অবশ্যই বাংলাদেশ চাইবে না। তার জন্য একটিই শর্ত―মিলিটারি উড়োজাহাজে শেখ হাসিনা দেশে ফেরার পর তাঁর সম্পূর্ণ নিরাপত্তা, চিকিৎসা এবং তার জন্য ফেয়ার ট্রায়ালের ব্যবস্থা করতে হবে। ভারত যেহেতু এখানে কোনো প্রকার বল প্রোয়োগের বিষয় আনছে না, সেহেতু বেসরকারি পর্যায়ে তাদের ডিপস্টেট কী করবে কি করবে না সেটা ভিন্ন বিষয়। ভারত আরও মনে করিয়ে দিয়েছে যে শেখ হাসিনাকেন্দ্রীক দুটো শর্ত প্রতিপালন হলে তবেই সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক জোরদার হবে। যা এই মুহূর্তে বাংলাদেশের জন্য ‘লাইফ লাইন’। এখন দেখার বিষয় প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জিয়া-উল-হক’ হতে চাইবেন, নাকি তারেক রহমানই থাকতে চাইবেন? ‘ডিসেম্বরে জামায়াত পূর্ণ শক্তি নিয়ে মাঠে থাকবে’, প্রধানমন্ত্রী’র সংসদে দাঁড়িয়ে ‘দলের নেতা-কর্মীদের তী্ব্র প্রতিরোধ গড়ে তোলা’র আহ্বান এবং পাতি এনসিপি’র ‘এয়ারপোর্টেই ফাঁসি দেওয়া’র হুমকি কর্পূরের মত উবে যাবে শেখ হাসিনা বাংলাদেশে পা-রাখার পর। তখনকার পরিস্থিতির নিয়ন্ত্রক হবে তখনকার ঘটমান বাস্তবতা।

সর্বশেষ :

গোপালগঞ্জে প্রত্যুষকে এসপি নিয়োগ: পেশাগত যোগ্যতা নাকি রাজনৈতিক হিসাব?   গোপালগঞ্জে প্রত্যুষকে এসপি নিয়োগ: পেশাগত যোগ্যতা নাকি রাজনৈতিক হিসাব? যে সকল পুলিশসদস্য আওয়ামী দমনে প্রত্যুষ কুমার হতে ব্যার্থ, এমন ২২ হাজার পুলিশ বিশেষ নজরদারিতে   যে সকল পুলিশসদস্য আওয়ামী দমনে প্রত্যুষ কুমার হতে ব্যার্থ, এমন ২২ হাজার পুলিশ বিশেষ নজরদারিতে আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন   আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?   বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে? গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’   গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’ রিজভীর বাসভবনে ছাত্রলীগ হামলা করতে পারে শঙ্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আগাম নিন্দা   রিজভীর বাসভবনে ছাত্রলীগ হামলা করতে পারে শঙ্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আগাম নিন্দা মার্কিন বাণিজ্য চুক্তির ফল: বাংলাদেশের বাজারে মার্কিন পণ্য সয়লাবের জোর চেষ্টা রাষ্ট্রদূতের, জানালেন এটাই তার মিশন   মার্কিন বাণিজ্য চুক্তির ফল: বাংলাদেশের বাজারে মার্কিন পণ্য সয়লাবের জোর চেষ্টা রাষ্ট্রদূতের, জানালেন এটাই তার মিশন যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি   যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি