গোমস্তাপুরে (চাঁপাইনবাবগঞ্জ) লাইসেন্স বিহীন ব্যবসায়ীকে অর্থদণ্ড


গোমস্তাপুরে (চাঁপাইনবাবগঞ্জ) লাইসেন্স বিহীন ব্যবসায়ীকে অর্থদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরের রহনপুরে সাপ্তাহিক সোমবারের হাটে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বৃহত্তম সাপ্তাহিক সোমবারের হাটে প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের ন্যায্য মূল্যে বিক্রি ও বাজারে স্বাস্থ্যকর পরিবেশে পণ্য বিক্রির লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয় । রহনপুর বড় বাজারে সাপ্তাহিক হাটে চাল, তরকারি্ পেঁয়াজ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য এবং খোলা পরিবেশে খাবার বিক্রির ক্ষেত্রে সচেতনতার লক্ষ্যে বাজার তদারকি করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম অনন্যা। ঘুরে ঘুরে বাজার পরিদর্শনের সময় লাইসেন্স ছাড়া কৃষিজাত পণ্য মজুদ ও বিপণনের দায়ে নাদেরাবাদ গ্রামের নজরুল ইসলামকে কৃষি বিপণন আইন ২০১৮ এর ৭ ধারার অপরাধে ১৯ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয। অন্য ব্যবসিকদের দেশের প্রচলিত আইন মেনে ন্যায্য মূল্যে পণ্য বিক্রির কথা ব্যবসায়ীদের বলেন। তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে কোন ব্যবসায়ী যেন অবৈধ পন্থায় ব্যবসা করতে না পারেন সেই লক্ষ্যে এই ধরনের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে। সেই সাথে সকল সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর