চাঁদপুরের এক উপজেলায় ২ পৌরসভা! ইউনিয়নবাসীর ক্ষোভ


চাঁদপুরের এক উপজেলায় ২ পৌরসভা! ইউনিয়নবাসীর ক্ষোভ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মতলব পৌরসভা থাকা সত্ত্বেও একটি ইউনিয়নকে পৃথক আরেকটি পৌরসভা করতে যাচ্ছে শুনে তা বাতিল চেয়ে বিক্ষোভে করেছে ওই ইউনিয়নবাসী। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে নারায়নপুর ইউনিয়ন পরিষদের সামনে রাস্তায় নেমে সাধারণ ভোটাররা জড়ো হয়ে এ বিক্ষোভ করেন। স্থানীয় পথচারী শিল্পী বেগম, রুমা বেগম, নুরুল ইসলামসহ আরও অনেকে বলেন, এই ইউনিয়নের ৯০% মানুষই দিনমজুর,কৃষক,শ্রমিক। এখানে শিল্প কল কারখানা কিছুই নেই। তবুও এক প্রকারের জোড়পূর্বক একটি চক্র নানা ইস্যুতে কর আদায়সহ ভ্যাট ট্যাক্স নেয়ার পায়তারায় এই ইউনিয়নকে পৌরসভা করতে উঠে পড়ে লেগেছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই এক উপজেলায় ২ পৌরসভা চাইনা। আমরা ইউনিয়নবাসী হিসেবেই ভালো আছি। নারায়নপুর ইউনিয়নবাসী থেকে জানা যায়, বিগত ২০১০ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয় ঘোষিত নারায়ণপুর পৌরসভার বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করেন ইউপি চেয়ারম্যান। সেই রিটে নারায়ণপুর পৌরসভার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারী হয় এবং বন্ধ হয়ে যায় নারায়নপুর পৌরসভার কার্যক্রম। পরে একই মামলার উপর ঐ ইউনিয়নের আবু তাহের মিয়াজী, জিলন পাটোয়ারী ও জাকির মজুমদার সরকারের পক্ষ হয়। সেই রিটে সবশেষ গত ১০ জানুয়ারি\"২৩\" হায়দার ও রাজিক আল জলিলের যৌথ বেঞ্চে নারায়ণপুর পৌরসভা বহাল রাখার ব্যাপারে রায় দেয়। সেই রায় ৪ সেপ্টেম্বর\"২৩\" প্রকাশিত হয় আর এতেই এই রায় বাতিল চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণে রাজপথে নামে ইউনিয়নবাসী। এ বিষয়ে চাঁদপুরের মতলব দক্ষিণের নারায়নপুর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার বলেন, মাত্র ২৪টি গ্রাম নিয়ে প্রত্যন্ত অঞ্চল এলাকা এই নারায়ণপুর ইউনিয়ন। এখানে কৃষি জমি ছাড়া আর তেমন কিছুই নেই। শুধু শুধু করের বোঝা এই ইউনিয়নবাসীর ঘারে চাপাতে কতিপয় লোক এটিকে পৌরসভা করতে উঠেপড়ে লেগেছে। অতছ এই উপজেলায় মতলব পৌরসভা নামে একটি পৌরসভা আগে থেকেই রয়েছে। তাই এখানে আমার কিছু বলার নেই, জনগণ যদি নারায়ণপুর নামে পৌরসভা না চেয়ে ইউনিয়ন পরিচয়ে থাকতে চায় আমি জনগনের পক্ষেই আছি।

সর্বশেষ :

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা   নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার   গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন   মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন জুনে সারাদেশে ৩৩৩ নারী-কন্যাশিশু নির্যাতিত: শীর্ষে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতা   জুনে সারাদেশে ৩৩৩ নারী-কন্যাশিশু নির্যাতিত: শীর্ষে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতা সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও   সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও বিধবা নারীর টাকা নিয়ে উধাও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী সমন্বয়ক বাঁধন   বিধবা নারীর টাকা নিয়ে উধাও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী সমন্বয়ক বাঁধন “আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন   “আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা   শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা