চাঁদপুরের মামলার হাজিরা দিতে গিয়ে প্রাণ হারালেন ছাত্রদল নেতা


চাঁদপুরের মামলার হাজিরা দিতে গিয়ে প্রাণ হারালেন ছাত্রদল নেতা
চাঁদপুরের কচুয়ায় মামলার হাজিরা দিতে যাওয়ার পথে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ওমর ফারুক (৩২) নামের ছাত্রদলের এক সাধারণ সম্পাদক নিহত হয়েছেন। একই ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ৭টায় কচুয়া-গৌরিপুর সড়কের ঘাগড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক উপজেলার উত্তর পালাখাল গ্রামের কাদের মাহমুদ প্রধানীয়া বাড়ির মো. হাবিব উল্যার ছেলে। তিনি উপজেলার ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। আহতরা হলেন- উপজেলার সাচার ইউনিয়নের রাগদৈল গ্রামের আবু তাহের (৬০), একই গ্রামের জীবন খান (৫০), কলাকোপা গ্রামের নবীর (৩০)। তাদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায়, কচুয়া-গৌরিপুর সড়কের ঘাগড়া নামক স্থানে ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির যাত্রী ওমর ফারুক ঘটনাস্থলে নিহত হন। ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও বিএনপির নেতাকর্মীরা সড়ক অবরোধ করে আল-আরাফাহ এর ৩টি বাস ভাঙচুর করে। খরব পেয়ে কচুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফারুকের জেঠাত ভাই শরীফ জানান, মামলার হাজিরা দেওয়ার জন্য বাড়ি থেকে চাঁদপুরের উদ্দেশ্যে সিএনজিযোগে যাওয়ার পথে ঘাগড়া নামক স্থানে আল-আরাফাহ বাসের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে ওমর ফারুক নিহত হন। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করে জানান, আল-আরাফাহ বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ :

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা   নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার   গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন   মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন জুনে সারাদেশে ৩৩৩ নারী-কন্যাশিশু নির্যাতিত: শীর্ষে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতা   জুনে সারাদেশে ৩৩৩ নারী-কন্যাশিশু নির্যাতিত: শীর্ষে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতা সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও   সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও বিধবা নারীর টাকা নিয়ে উধাও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী সমন্বয়ক বাঁধন   বিধবা নারীর টাকা নিয়ে উধাও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী সমন্বয়ক বাঁধন “আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন   “আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা   শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা