চাঁদপুরের মোহনপুরে নৌ পুলিশের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক


চাঁদপুরের মোহনপুরে নৌ পুলিশের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌপুলিশ অভিযানে জহিরাবাদ গ্রামের সামনে মেঘনা নদীতে একটি ট্রলার থেকে ৪৪ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে। মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি ভোরে উপজেলার জহিরাবাদ এলাকায় মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয় বলে জানান নৌ-পুলিশের এসআই মো. মানিক মিয়া। আটককৃতরা হলেন- মনির হোসেন (৩০), মানিক হোসেন (২২) এবং মো. কাঞ্চন (৩০)। তাদের সবার বাড়ি শরীয়তপুরে সখিপুর থানায়। এ বিষয়ে এসআই মানিক বলেন, মেঘনা নদীতে নিয়মিত অভিযান পরিচালনার সময় জহিরাবাদ এলাকায় একটি ট্রলারে তিনজন যাত্রীকে দেখে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হয়। এরপর স্পিডবোটে করে তাদের গতিরোধ করে তল্লাশি করা হয়। এ সময় তিনটি সাদা বস্তা ভর্তি ব্যাগ পাওয়া যায়। বস্তা খুলে তার মধ্যে থাকা ১১টি টেপ মোড়ানো প্যাকেটে ৪৪ কেজি গাঁজা জব্দ করা হয়। মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মুনিরুজ্জামান বলেন, জব্দ করা গাঁজার মূল্য আনুমানিক ৫ লাখ ২৮ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তীতে তাদের চাঁদপুর আদালতে পাঠানো হলে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন।

সর্বশেষ :

ভারতীয়  নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ।   ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ। রাজশাহীতে ছুরিকাঘাতে হত্যা   রাজশাহীতে ছুরিকাঘাতে হত্যা মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ   মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম   হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই   ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত   ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল   জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের   রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের