চাঁদপুরে লাইসেন্স বিহীন হাসপাতাল পরিচালনা করায় ১১ প্রতিষ্ঠানকে ৫ লাখ ২৫ হাজার টাকা অর্থদণ্ড


চাঁদপুরে  লাইসেন্স বিহীন হাসপাতাল পরিচালনা করায় ১১ প্রতিষ্ঠানকে ৫ লাখ ২৫ হাজার টাকা অর্থদণ্ড
হাজীগঞ্জ বাজারে দশ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে বিভিন্ন অনিয়মের কারণে ৫ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ২৩ জানুয়ারি হাজীগঞ্জ বাজারে সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল ও সহকারী নির্বাহী কর্মকর্তা (ভূমি) মেহেদী হাছান মানিক পৃথক দুইটি অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে নেতৃত্ব প্রদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল জানান, ভোক্তা অধিকার আইন ২০০৯ সালের ৫২ ও ৫৩ ধারায় লাইসেন্স নবায়ন না থাকা ও সার্টিফিকেট ছাড়া নার্স নিয়োগসহ নানান অনিয়মের অভিযোগে হাজীগঞ্জ জেনারেল হাসপাতাল, সেন্ট্রাল হাসপাতাল ও এইচ জি হেলথ কেয়ারকে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা, মিডওয়ে হসপিটালকে ৩৫ হাজার, একুশে হাসপাতালকে ২০ হাজার, রয়েল হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ৫০ হাজার, হাজীগঞ্জ মুন হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, আরিয়ানা মেডিকেল সেন্টারে ৩০ হাজার টাকা, শাহ মিরান হাসপাতালে ২০ হাজার টাকা, শাহজালাল মেমোরিয়াল হসপিটালে ১০ হাজার টাকা ও হাজীগঞ্জ কমপ্যাথে ১০ হাজার টাকা সহ মোট ৫ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মাওলা নঈম, উপজেলা স্যনাটারী ইন্সপেক্টর রমিজ উদ্দিন ও উপ-পরিদর্শক নাজিম উদ্দীনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ :

ভারতীয়  নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ।   ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ। রাজশাহীতে ছুরিকাঘাতে হত্যা   রাজশাহীতে ছুরিকাঘাতে হত্যা মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ   মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম   হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই   ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত   ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল   জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের   রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের