চাঁদপুর জেলার পুলিশ সুপার রবিউল হাসান এর বিদায় চাঁদপুরের মানুষের ভালোবাসা


চাঁদপুর জেলার পুলিশ সুপার রবিউল হাসান এর বিদায় চাঁদপুরের মানুষের ভালোবাসা
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় চাঁদপুরবাসী। আল্লাহ সুবহানাহু তায়ালার কৃপায় ও সরকারের আদেশে নির্বাচনের মাত্র দুই মাস পূর্বে গত ২৯ নভেম্বর /২৫ এ চাঁদপুরে পুলিশ সুপার হিসেবে যোগদান করি। ২৮ জুন ২০২৬ ছিল শেষ কর্ম দিবস। বহুল কাঙ্ক্ষিত ১২ই ফেব্রুয়ারি/২০২৬ এর জাতীয় নির্বাচন, মাননীয় প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর, মতলব উত্তরে নাসির উদ্দিন পাটোয়ারী আগমন - এই সবগুলো প্রোগ্রাম চাঁদপুরের সকল সরকারি প্রতিষ্ঠান, চাঁদপুর জেলা পুলিশের এবং চাঁদপুরবাসীর সহযোগিতায় অত্যন্ত নিরাপদে এবং কোন ঝামেলা ছাড়াই সম্পন্ন হয়েছে। এছাড়াও, চাঁদপুরকে মাদকমুক্ত, কিশোর গ্যাংমুক্ত করতে চাঁদপুরের সর্বস্তরের জনগণের এবং জেলা পুলিশের সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। যেখানে যখন গিয়েছি, চাঁদপুরের মানুষ অত্যন্ত আপন করে নিয়েছিল আমাকে। যখন যে সহযোগিতা চেয়েছি চাঁদপুরের মানুষের কাছে -সর্বাত্মক সহযোগিতা তাঁরা আমাকে করেছেন। চাঁদপুরের মানুষের ভালোবাসা আমার হৃদয়ে থাকবে চিরকাল অমলিন। স্কুল-কলেজের ছেলে-মেয়ে, শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, সকল রাজনীতিবিদ ও গুণীজন, চাঁদপুরের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া-স্বেচ্ছাসেবী ও সমাজ সেবামূলক প্রতিষ্ঠান - আমার প্রত্যেকটি কাজে আমার পাশে থেকে সহযোগিতা করেছেন। আপনাদের প্রত্যেকটি সহযোগিতার জন্য আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ। আমি আমার প্রিয়তম স্ত্রী এবং সন্তান, পিতা-মাতা, শশুর-শাশুড়ি -সবার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করি -তাঁরা আমার পাশে ও দূরে থেকেও আমাকে সব সময় সহযোগিতা করেছেন এবং সাহস যুগিয়েছেন। সর্বশেষ এ কথা বলি, আমি যেহেতু একজন মানুষ -আমি আপনাদের সকল কাজ করতে পারিনি, কিন্তু আন্তরিকতা এবং চেষ্টার কোনো ত্রুটি ছিল বলে আমি মনে করি না । যদি কোন ক্ষেত্রে সফল হয়ে থাকি তার ভাগীদার আপনারা এবং আমার সহকর্মী বৃন্দ। আমার আচরণের মাধ্যমে বা কথার মাধ্যমে অথবা অন্য কোনভাবে যাদেরকে কষ্ট দিয়েছি, প্লিজ দয়া করে আমাকে ক্ষমা করে দিয়েন। ২৯ জুন/২০২৬ আমি বর্তমান কর্মস্থল থেকে বিদায় নিলাম ইনশা--আল্লাহ। আল্লাহ সুবহানাহু তায়ালা আমাদের সবাইকে দুনিয়া এবং আখেরাতে আফিয়াতের ও ইজ্জতের জিন্দেগি দিক।

সর্বশেষ :

যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ   যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম   আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা   বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা     গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক!   গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা   অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার   রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা   প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা