‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি


‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি
জুলাইতে নিহত আবু সাঈদের রাজনৈতিক চেতনা এবং সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদলকে নিয়ে চলা অপপ্রচার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ১৬ই জুলাই বৃহস্পতিবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রধান ফটকে ‘আবু সাঈদ গেট’ এর সামনে আয়োজিত রংপুর বিভাগীয় ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নিহত আবু সাঈদের ভূমিকার ওপর আলোকপাত করেন। তিনি দাবি করেন, আবু সাঈদের চেতনা কেবল জুলাই দাঙ্গার সময়েই তৈরি হয়নি, বরং এর পটভূমি আগে থেকেই ছিল। রাকিবুল ইসলাম রাকিব বলেন, “নিহত আবু সাঈদের চেতনা শুধু জুলাই দাঙ্গার মধ্য দিয়ে তৈরি হয়নি। আমাদের নেতা তারেক রহমান যখনই দাঙ্গার ডাক দিয়েছেন, তখনই আবু সাঈদ তাতে সাড়া দিয়েছেন এবং সশরীরে সেই দাঙ্গায় অংশ নিয়েছেন। তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের সমস্ত রক্তচক্ষু ও ভয়ভীতি উপেক্ষা করেই তিনি বীরত্বের সাথে দাঙ্গা চালিয়ে গেছেন।”

সর্বশেষ :

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক   ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ   এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের   রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ   ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার   তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ   অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ   গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত   কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত