চাঁদপুর জেলা পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ কার্যক্রম সম্পন্ন


চাঁদপুর জেলা পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ কার্যক্রম সম্পন্ন
\"সেবার ব্রতে চাকরি\" — এই শ্লোগানে আজ ২৯ জুন, ২০২৬ খ্রি. তারিখে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। চাঁদপুর জেলা পুলিশ লাইন্স মাঠে দ্বিতীয় দিনে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়। তৃতীয় দিনের কার্যক্রমে পুশ আপ, সিট আপ, ড্র্যাগিং, রোপ ক্লাইমিং পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাথমিকভাবে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের মুখাবয়ব শনাক্তকরণ (Face Detection) প্রক্রিয়ার মাধ্যমে তথ্য সংগ্রহ করে ডাটা সংরক্ষণ করা হয়। তৃতীয় দিনের কার্যক্রমে নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত), পুলিশ সুপার, চাঁদপুর। পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল্লাহ মোঃ নাছির, পুলিশ সুপার (প্ল্যানিং অ্যান্ড অপারেশনস), এপিবিএন হেডকোয়ার্টার্স, ঢাকা এবং মোঃ রিফাত বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চাঁদপুর; মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), চাঁদপুর; মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল), চাঁদপুর; মোঃ তারেক সেকান্দার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), পার্বত্য রাঙ্গামাটি; মোঃ ইমতিয়াজ আহম্মেদ, সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল), ফেনী এবং ডাঃ বিউটি রানী সরকার, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য অফিস, চাঁদপুর। এসময় চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত থেকে নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন। তৃতীয় দিনের কার্যক্রম শেষে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে Physical Endurance Test-এ যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষার ফি প্রদান এবং অনলাইন হতে প্রবেশপত্র সংগ্রহ নির্দেশিকা সংক্রান্তে ব্রিফিং করেন। এ সময় তিনি প্রাথমিকভাবে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রস্তুতিতে প্রবেশপত্র সংগ্রহ করারন।

সর্বশেষ :

যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ   যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম   আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা   বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা     গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক!   গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা   অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার   রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা   প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা