চাঁদপুর লঞ্চঘাটে নৌ পুলিশের অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক


চাঁদপুর লঞ্চঘাটে নৌ পুলিশের অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক
চাঁদপুর লঞ্চঘাটে নৌ পুলিশের বিশেষ অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে নৌ থানা পুলিশ। রবিবার ১৬ আগস্ট\"২৬খ্রিঃ দুপুরে চাঁদপুর নৌ থানার একটি দল এই অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলেন–ভোলার লালমোহন থানার মোছা. আমেনা বেগম (৩০) এবং মুন্সিগঞ্জ সদরের মোছা. আছমা (৩৪)। নৌ পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে চাঁদপুর লঞ্চঘাটে সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি শুরু করে পুলিশ। এ সময় পৃথক তল্লাশিতে আমেনা বেগমের কাছ থেকে ৬ কেজি এবং আছমার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারীরা জানিয়েছেন, তারা কুমিল্লা থেকে এই মাদকের চালান সংগ্রহ করেছিলেন। এগুলো লঞ্চযোগে মুন্সিগঞ্জে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসেন জানায়, এ ঘটনায় আটক দুই নারীর বিরুদ্ধে মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধে লঞ্চঘাট ও আশপাশের এলাকায় পুলিশের নজরদারী কড়াকড়ি অবস্হায় আছে এবং সকল ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ :

মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার   মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ   গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল   সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক   হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা   ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের   জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা   হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা   শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা