চাঁদপুেরর ফরিদগঞ্জে কচুক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার


চাঁদপুেরর ফরিদগঞ্জে কচুক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার
চাঁদপুরের ফরিদগঞ্জে কচুক্ষেত থেকে মেহেদী হাসান সাইমুন (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) রাত ৮টার সময় পৌর এলাকার পূর্ব বড়ালী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মেহেদী হাসান সাইমুন ওই গ্রামের মিজি বাড়ির কৃষক রফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী। মৃতের স্বজন এমরান বেপারী বলেন, বিকেলে সে (মেহেদী হাসান সাইমুন) কচুর লতি কুড়াতে বাড়ির থেকে বের হয়েছে। সন্ধ্যা নাগাদ বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুজির এক পর্যায়ে দেখা যায় তার মরদেহ বাড়ির পাশের একটি কচু ক্ষেতে পড়ে আছে। পরে সাইমুনের বাবা-মা ও স্বজনেরা মরদেহ ঘটনাস্থল থেকে বাড়িতে নিয়ে যায়। তিনি আরও বলেন,গত ১ মাস পূর্বে মেহেদী হাসান সাইমুনকে পাগলা কুকুরে কামড়িয়েছে। তখন অর্থভাবে তাকে ঠিকমত চিকিৎসা প্রদান করা হয়নি। বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, এ বিষয়য়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ :

বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬   বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস!   হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস! ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ   ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের   ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ   বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’   আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার   কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি?   ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি?