চাঁপাইনবাবগঞ্জের নাচোল সড়কে দূর্ঘটনায় আহত ৫, নিহত ১


চাঁপাইনবাবগঞ্জের নাচোল সড়কে দূর্ঘটনায় আহত ৫, নিহত ১
চাঁপাইনবাবগঞ্জের নাচোল সড়কে দূর্ঘটনায় ১ জন নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছে। আজ শুক্রবার সকাল ৭টার দিকে নাচল উপজেলার নেজামপুর ইউনিয়নের লক্ষীপুর বাজার পচাকান্দর ব্রীজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। মৃত ও আহত ব্যক্তিরা হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার টিকরামপুর গ্রামের পিতা মৃত আকরাম আলীর ছেলে আব্দুল মান্নান (৪৮), আব্দুল মান্নান এর স্ত্রী সুলেখা বেগম (৩৬), পিতা মৃত আব্দুল মান্নান এর মেয়ে মরিয়ম খাতুন (১৫), চর ইসলামাবাদ গ্রামের পিতা মৃত ইয়াস আলীর ছেলে হুমায়ন কবির (৪৫), হাইউল আলীর মেয়ে সালমা খাতুন (১৬), হুমায়ন কবির এর মেয়ে ফাতেমা খাতুন (১৬)। নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান আমনুরা থেকে নাচোলগামী একটি ব্যাটারি চালিত ভ্যানগাড়ী ও একই দিক থেকে আসা একটি প্রাইভেটকার, যাহার রেজি নং ঢাকা মেট্রো-গ-১৯-১৭৫৩ গাড়ী দুইটি নাচোলের দিকে আসার সময় লক্ষীপুর পচাকান্দর ব্রীজের দক্ষিণ পাশে পৌছামাত্র, ব্যাটারি চালিত ভ্যানগাড়ীটির চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারালে পিছনে থাকা উক্ত প্রাইভেট কারের সাথে সংঘর্ষ হয়। এতে ভ্যান গাড়িতে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়। ঐ সময় স্থানীয় লোকজন, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কে খবর দিলে, নাচোল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস তাদেরকে উদ্ধার করে নাচোল স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মান্নানকে মৃত ঘোষণা করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করাহয়েছে। দূর্ঘটনা কবলিত ভ্যান ও প্রাইভেট কার আটক করে থানার হেফাজতে নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর