চাঁপাইনবাবগঞ্জে ইজারা অনুমোদন থাকার পরেও মাছ ধরতে বাঁধা পুলিশের


চাঁপাইনবাবগঞ্জে ইজারা অনুমোদন থাকার পরেও মাছ ধরতে বাঁধা পুলিশের
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোনাকষা ইউনিয়নের কুমিরাদহ বিলের বৈধ ইজারা ও চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতের মামলা নং ২০৯/২০২৩ অঃ প্রঃ, গত ইং ২৫.০১.২০২৪ তারিখের আদেশের অনুবলে মাছ ধরা ও চাষের আদেশ থাকা সত্ত্বেও মাছ ধরতে পারছেনা অত্র বিলের ইজারাদার, আলফাজ উদ্দিন, (০৯ ফেব্রুয়ারী) সকালে, প্রতিদিনের মতো কুমিরাদহ বিলে মাছ ধরতে যান আলফাজ উদ্দিন ও তার জেলেরা, মাছ ধরার সময় শিবগঞ্জ থানার এসআই ইন্দ্রজিত বিলে উপস্থিত হয়ে মাছ ধরতে নিষেধ করে, মাছ ধরার জাল জব্দ করে শিবগঞ্জ মডেল থানা পুলিশ । আলফাজ উদ্দিন বলেন, কোর্টের কোনো আদেশ না থাকা সত্ত্বেও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার এসআই, ইন্দ্রজিৎ, কুমিরাদহ বিলের ইজারা গ্রহীতাকে বিল থেকে চলে যেতে বলে, অন্যথায় তাদেরকে ধরে নিয়ে মিথ্যা মামলায় জড়িত করে দেবেন বলে জানান ইজারাদার আলফাজ উদ্দিন, ইজারা গ্রহীতা তার ডকুমেন্টস সহ আদালতে মামলা দায়ের করে, আদালতের মাধ্যমে প্রথমে স্ট্যাটাসকো আদেশ পান আলফাজ উদ্দিন, এবং পরে মাছ চাষের অনুমতি দেয় আদালত। ইজারা গ্রহিতা আলফাজ উদ্দিন আরো বলেন আমি আদালতকে বুঝাইতে সক্ষম হয় আমি দখলে আছি এবং নিরাপদে মাছ চাষ করছি, তখন আদালত আমাকে বলে যদি কোন সমস্যা হয় জানাবেন তখন ব্যবস্থা নেওয়া হবে, তিনি আরো বলেন আমি এসআই ইন্দ্রজিতকে বলি আদালত যদি আপনাকে উচ্ছেদের আদেশ দেয় , তাহলে পুলিশ উচ্ছেদ করতে পারে, অন্যথায় আপনি উচ্ছেদ করতে পারেন না, তখন এসআই ইন্দ্রজিত বলেন আমার কথা না শুনলে আপনাদের মিথ্যা মামলায় জড়িয়ে দিব বলে হুমকি দেয়। কুমিরাদহ বিলের ইজারাদার আলফাজ উদ্দিন বলেন মোনাকষা গ্রামের পাঁচ শতাধিক জেলে পরিবার নিয়ে মাছ চাষ করে আসছি। আমাদের আয়ের একমাত্র উৎস মাছ চাষ। তারা এ কাজেই অভ্যস্ত। মাছ ধরতে গেলে বারবার পুলিশের বাধা বিপত্তিতে পড়ে মানবতার জীবন যাপন করছে জেলেরা। শিবগঞ্জ থানার এসআই ইন্দ্রজিত বলেন, ২০৯/২৩ তাদের স্ট্যাটাসকো আদেশ দিয়েছেন তা আদালত ভ্যাকেট করেছেন, তার প্রেক্ষিতে আমরা মাছ ধরতে নিষেধ করেছি। এবিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজ্জাদ হোসেন বলেন, সম্পত্তি স্ট্যাটাসকো আদেশের প্রেক্ষিতে আদালতের আরো একটি আদেশ হওয়ায় কুমিরাদহ বিলে মাছ ধরতে নিষেধ করা হয়েছে, পরবর্তী আদেশ না আশা পর্যন্ত মাছ ধরা বন্ধ থাকবে।

সর্বশেষ :

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি   পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই   ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত   চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল   বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের   প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ?   উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি   মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা   মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা