চাঁপাইনবাবগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ আটক ১


চাঁপাইনবাবগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ১০ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুর ১টা ১৫ মিনিটে সদর থানাধীন লাহারপুর এলাকার আলহাজ্ব ড্রিম ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আজাহার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় মো. মনিরুল ইসলাম মনি (৩৫), পিতা- এনারুল ইসলাম, সাং- বারঘরিয়া কাজিপাড়া, থানা ও জেলা- চাঁপাইনবাবগঞ্জকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সর্বশেষ :

মাদক নির্মূলে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হতে   মাদক নির্মূলে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হতে চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।   চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । চাঁপাইনবাবগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ আটক ১   চাঁপাইনবাবগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধন ও ডিসির কাছে স্মারকলিপি   চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধন ও ডিসির কাছে স্মারকলিপি বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ ০২ জন আসামী আটক।   বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ ০২ জন আসামী আটক। কাশিয়ানীতে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত   কাশিয়ানীতে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬   বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস!   হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস!