প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৭, ২০২৬

চাঁপাইনবাবাগঞ্জে মহানন্দা নদীতে গোসলে নেমেই প্রানগেল দুই তরুণের


চাঁপাইনবাবাগঞ্জে মহানন্দা নদীতে গোসলে নেমেই প্রানগেল দুই তরুণের
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুর ভাটোপাড়া এলাকায় মহানন্দা নদীতে গোসল করতে নেমেই পানিতে ডুবে প্রান গেল দুই তরুণের । রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে,সদর মডেল থানাধীন (চাঁপাইনবাবগঞ্জ) পৌরসভার মহিপুর ভাটোপাড়া এলাকায় মহানন্দা নদীতে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন—মহিপুর ভাটোপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সামিউল ইসলাম শান (১৯) এবং একই এলাকার আব্দুস সোবাহানের ছেলে সাব্বির রহমান (১৯)। পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের দিকে সামিউল ইসলাম শান ও সাব্বির রহমান মহানন্দা নদীতে গোসল করতে নেমে একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে তাদের প্রানহীন দেহ উদ্ধার করে নিজ নিজ বাড়িতে নেওয়া হয়। এ ঘটনায় নৌ পুলিশকে অবহিত করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ একরামুল হোসাইন বলেন, মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের পানিতে ডুবে মৃত্যুর খবর পাওয়া তাদের মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এ বিষয়ে নৌ পুলিশকেও জানানো হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, তদন্ত ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।