চাকুরীজীবি তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণ, তরুণ গ্রেফতার


চাকুরীজীবি তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণ, তরুণ গ্রেফতার
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বিয়ের প্রলোভনে চাকুরীজীবি এক নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে র‍্যাব । গ্রেফতার মোহাম্মদ হোসেন (২৫) উপজেলার বজরা ইউনিয়নের বজরা গ্রামের রেহান উদ্দিন কেরানী বাড়ির আব্দুল গফুরের ছেলে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে জেলার কবিরহাট উপজেলার নলুয়া ভূঁইয়ারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান। তিনি বলেন, ভিকটিম নাজমা আক্তার (ছদ্মনাম) (২৩) একজন চাকুরীজীবি। ভুক্তভোগী তরুণী ২বছর আগে উপজেলার বজরা বাজারে গেলে আসামি মোহাম্মদ হোসেনের সাথে পরিচয় হয়। পরিচয়ের সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে অভিযুক্ত তরুণ ভিকটিমের সাথে জরুরী কথা আছে বলে তাকে তার নিজ বাড়িতে আসতে বলে। সেখানে গেলে ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনার পর ভিকটিম নিজে বাদী হয়ে সোনাইমুড়ী থানায় আসামির বিরুদ্ধে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে র‍্যাব তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে।

সর্বশেষ :

ভারতীয়  নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ।   ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ। রাজশাহীতে ছুরিকাঘাতে হত্যা   রাজশাহীতে ছুরিকাঘাতে হত্যা মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ   মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম   হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই   ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত   ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল   জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের   রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের