চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু


চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু
যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাকিমপুর ইউনিয়নের তাহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। শরিফুল ইসলাম তাহেরপুর গ্রামের মরহুম আব্দুল কাদেরের ছেলে। নিহতের ভাই তরিকুল ইসলাম বলেন, শরিফুল ইসলাম কৃষি কাজ করতেন। বাড়িতে জামাই-মেয়েরা বেড়াতে এসেছে। তারা ঘরের ভেতর থাকায় শরিফুল ইসলাম ঘরের বারান্দায় খাটের ওপর একটি টেবিল ফ্যান চালিয়ে বসে। ছেড়া-কাটা তারে ফ্যানের বডিতে বিদ্যুতায়িত হয়ে যায়। সে ফ্যানে হাত দেয়ার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় সে ঘরের মেঝেতে পড়ে যায়। তার স্ত্রী দুলিয়া খাতুনের চিৎকারে স্থানীয় লোকজন এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে আমরা তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগে চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিক এ মর্মান্তিক ঘটনায় এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। চৌগাছা সরকারি মডেল হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকৎসক সোহাগ বলেন, শরিফুল ইসলামকে হাসপাতালে আনার আগেই মারা যায়। চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ :

আত্রাইয়ের কৃতি সন্তান শহীদ ফাহমিন জাফর কে হারানোর দিন আজ   আত্রাইয়ের কৃতি সন্তান শহীদ ফাহমিন জাফর কে হারানোর দিন আজ কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার   কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার জুলাই চেতনা আজ কোথায়! আবু সাঈদের ক্যাম্পাসেও শিক্ষার্থী ভর্তি হচ্ছে বিভিন্ন কোটায়   জুলাই চেতনা আজ কোথায়! আবু সাঈদের ক্যাম্পাসেও শিক্ষার্থী ভর্তি হচ্ছে বিভিন্ন কোটায় আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার   আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার বন্যার ৯ম দিনেও জলবন্দি বাঁশখালী: অপরিকল্পিত চিংড়ি ঘের ও অবৈধ বাঁধের বলি হাজারো পরিবার   বন্যার ৯ম দিনেও জলবন্দি বাঁশখালী: অপরিকল্পিত চিংড়ি ঘের ও অবৈধ বাঁধের বলি হাজারো পরিবার আবু সাঈদের স্মরণসভা ফাঁকা দেখে হতাশ মন্ত্রী: ‘বেরোবি চত্বর পরিপূর্ণ থাকলে আবু সাঈদ কবরে শান্তি পেত’   আবু সাঈদের স্মরণসভা ফাঁকা দেখে হতাশ মন্ত্রী: ‘বেরোবি চত্বর পরিপূর্ণ থাকলে আবু সাঈদ কবরে শান্তি পেত’ ফেনীতে যুবলীগ নেতাকে অপহরণের পর মুক্তিপণ আদায় যুবদল ক্যাডারদের   ফেনীতে যুবলীগ নেতাকে অপহরণের পর মুক্তিপণ আদায় যুবদল ক্যাডারদের পরীক্ষা কেন্দ্রে জুলাই তামাশা? ১৮ তারিখের প্রশ্নপত্র ২ দিন আগে হাতে, সংশোধনের পর এলো ২০২৫ সালের প্রশ্ন   পরীক্ষা কেন্দ্রে জুলাই তামাশা? ১৮ তারিখের প্রশ্নপত্র ২ দিন আগে হাতে, সংশোধনের পর এলো ২০২৫ সালের প্রশ্ন