চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুরের পর অগ্নিসংযোগ


চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুরের পর অগ্নিসংযোগ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দক্ষিণ শ্রীপুরে এক মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুরের পর অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আগুনে একতলা ভবনের চারটি কক্ষের আসবাবসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে গেছে। গত মঙ্গলবার গভীর রাতে বীর মুক্তিযোদ্ধা আলী হোসেনের বাড়িতে এ হামলা হয়। মুক্তিযোদ্ধা আলী হোসেন গুণবতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তাঁর স্ত্রী রাশেদা আখতার উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং কুমিল্লা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। তাঁরা কেউ ওই বাড়িতে থাকেন না। আলী হোসেন দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে কুমিল্লা শহরে বসবাস করছেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জামশেদ আলম নামের এক ব্যক্তি আলী হোসেনের গ্রামের বাড়িটি দেখভাল করেন। জামশেদ তাঁর তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে থাকেন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার পর দুর্বৃত্তরা বাড়িটির দরজা-জানালায় ভাঙচুর শুরু করে। এক পর্যায়ে তাঁরা ঘরের ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। পরে বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় জামশেদ ও তাঁর স্ত্রী-সন্তানের চিৎকারে গ্রামের লোকজন ছুটে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। বাড়ির তত্ত্বাবধায়ক জামশেদ আলম বলেন, ‘কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। কোনো রকমে বাচ্চাগুলোর প্রাণ রক্ষা করছি। আমাদের চিৎকারে আশপাশের মানুষ এসে আগুন নেভান।’ আলী হোসেনের স্ত্রী রাশেদা আখতারের বলেন, ‘আমার স্বামী একজন বীর মুক্তিযোদ্ধা এবং নির্বাচিত সাবেক জনপ্রতিনিধি। ২০১৫ সালের পর থেকেই তিনি রাজনীতির বাইরে। তাঁর ব্রেইন হেমারেজ, তিনি মুভমেন্ট করতে পারেন না। এখন এই সময়ে এসে কে বা কারা এই কাজ করলো, কিছুই বুঝতে পারছি না।’ এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘হামলা ও আগুন দেওয়ার খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে কারা হামলা চালিয়েছে, সেটা এখনো জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ :

মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ   মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম   হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই   ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত   ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল   জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের   রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি   শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই   ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই