ছাত্রীকে ধর্ষণচেষ্টা হুজুরের, মাদ্রাসা ভাঙচুর করে আগুন দিলেন এলাকাবাসী


ছাত্রীকে ধর্ষণচেষ্টা হুজুরের, মাদ্রাসা ভাঙচুর করে আগুন দিলেন এলাকাবাসী
পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের দড়ি ভাউডাঙ্গা কদমতলা গ্রামে পদ্মার মাঠের পাশে অবস্থিত নুরে মদিনা মহিলা মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত শিক্ষক আবু ইউসুফকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। ঘটনাকে ঘিরে উত্তেজিত জনতা মাদ্রাসায় ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, ২২শে অক্টোবর, বৃহস্পতিবার রাতে মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন বলে শিক্ষক আবু ইউসুফের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ওই সময় আত্মরক্ষার্থে ছাত্রীটি মাদ্রাসা থেকে পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয়রা আবু ইউসুফকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। আবু ইউসুফের বাড়ি সাদুল্লাপুর ইউনিয়নের খালিশপুর গ্রামে। তার বিরুদ্ধে অভিযোগের কথা জানাজানি হওয়ার পর উত্তেজিত লোকজন মাদ্রাসাটিতে ভাঙচুর করে এবং আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, অভিযুক্ত শিক্ষক ও ভুক্তভোগী ছাত্রী—দুজনই পাবনা থানা পুলিশের হেফাজতে রয়েছেন। পাবনার পুলিশ সুপার আলী আশরাফ বলেন, অভিযোগটির সত্যতা যাচাই করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মাদ্রাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাটিও তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ :

বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা   বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড়   এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড় যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান   যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’   শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা   সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা   সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রাউজানে ইসলামী ফ্রন্ট নেতা ও অধ্যক্ষের কাছে চাঁদা দাবি: কোরান-কাবার শপথ করে প্রাণনাশের হুমকি   রাউজানে ইসলামী ফ্রন্ট নেতা ও অধ্যক্ষের কাছে চাঁদা দাবি: কোরান-কাবার শপথ করে প্রাণনাশের হুমকি ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়   ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়