জগন্নাথপুরে শিক্ষা অফিসের অফিস সহকারীর বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ!


জগন্নাথপুরে শিক্ষা অফিসের অফিস সহকারীর বিরুদ্ধে  কুপ্রস্তাবের অভিযোগ!
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকাকে দীর্ঘদিন ধরে অফিস সহকারী আব্দুল কুদ্দুস বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল। বুধবার (৩ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সহকারী শিক্ষকা বলেন, আমাকে সে দীর্ঘদিন ধরে মোবাইলে মেসেজ ও ফোনে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। আমি তার কথায় রাজি হই নাই। সে আমার চাকরি খেয়ে ফেলবে বলে ও আমাকে হুমকি দেয়। আমি নিরুপায় আমি উপজেলা নির্বাহী অফিসার স্যারের বরাবর লিখিত অভিযোগ করেছি। উপজেলা পরিষদে চেয়ারম্যান আবুল হোসেন লালন বলেন, একজন সহকারী শিক্ষকা অভিযোগ করেছে। আমরা তদন্ত কমিটি করে দিয়েছি। উপজেলা সহকারী শিক্ষা অফিসার তদন্ত কর্মকর্তা রাপ্রুচাই মারমা বলেন, সহকারী শিক্ষকার সাথে একটা ঝামেলা হয়েছে। আমাকে তদন্ত কমিটিতে রাখা হয়েছে।। তদন্তকারী প্রধান এলজিডি কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, সহকারী শিক্ষকার অভিযোগে আমাকে প্রধান করে তিন সদস্য কমিটির করা হয়। আগামী কাল তদন্ত কাজ শুরু হবে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার সাজেদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তিন সদস্য কমিটি করে দিয়েছি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে।অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি জানাজানি হলে শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমান বলেন, আজ তাকে তাহিরপুর স্ট্র্যান্ড রিলিজ করা হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে অফিস সহকারী আব্দুল কুদ্দুস মুঠোফোনে একাধিকবার কল করা হলে ফোনটি বন্ধ থাকায় আলাপ করা সম্ভব হয় নাই।##

সর্বশেষ :

মাথাচাড়া দিচ্ছে জঙ্গিবাদ, ফিরে এলো বোমাতঙ্ক: এক সপ্তাহে উদ্ধার দুই আইইডিতে সেই পুরনো প্যাটার্ন   মাথাচাড়া দিচ্ছে জঙ্গিবাদ, ফিরে এলো বোমাতঙ্ক: এক সপ্তাহে উদ্ধার দুই আইইডিতে সেই পুরনো প্যাটার্ন জাপানের অর্থে নির্মিত, সেই জাপানকে হটিয়ে বন্দর-বোয়িং-জ্বালানি চুক্তির মতো থার্ড টার্মিনালও চায় যুক্তরাষ্ট্র!   জাপানের অর্থে নির্মিত, সেই জাপানকে হটিয়ে বন্দর-বোয়িং-জ্বালানি চুক্তির মতো থার্ড টার্মিনালও চায় যুক্তরাষ্ট্র! একই দিনে রাজধানীজুড়ে জোড়া বোমাতঙ্ক: মিরপুর ও ফার্মগেট মেট্রোস্টেশন তোলপাড়   একই দিনে রাজধানীজুড়ে জোড়া বোমাতঙ্ক: মিরপুর ও ফার্মগেট মেট্রোস্টেশন তোলপাড় প্রধানমন্ত্রীর আগে শুক্রবার রাতে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক হয় সার্জিও গোরের   প্রধানমন্ত্রীর আগে শুক্রবার রাতে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক হয় সার্জিও গোরের আমন মৌসুমের শুরুতেই সারের কৃত্রিম সংকট: সিন্ডিকেটে জিম্মি কৃষক বড় লোকসানের শঙ্কায়   আমন মৌসুমের শুরুতেই সারের কৃত্রিম সংকট: সিন্ডিকেটে জিম্মি কৃষক বড় লোকসানের শঙ্কায় চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ। ২০৩০ বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার ৬ ফুটবলার   ২০৩০ বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার ৬ ফুটবলার বাজারের বেশিরভাগ সবজি শতক হাঁকালেও কাঁচা মরিচ একাই ৪০০ নট আউট   বাজারের বেশিরভাগ সবজি শতক হাঁকালেও কাঁচা মরিচ একাই ৪০০ নট আউট