জাপানের ইউটিউব তারকা এমপি বরখাস্ত, পার্লামেন্টে যাননি একদিনও


জাপানের ইউটিউব তারকা এমপি বরখাস্ত, পার্লামেন্টে যাননি একদিনও
জাপানের তরুণ ইউটিউব তারকা সংসদ সদস্য ইওশিকাজু হিগাশিতানিকে বরখাস্ত করেছে দেশটির পার্লামেন্টে। আজ বুধবার এক প্ল্যানারি সেশনে জাপানের পার্লামেন্ট টানা অনুপস্থিতির কারণে ইওশিকাজু হিগাশিতানিকে বরখাস্ত করার কথা জানানো হয়। জাপানের পার্লামেন্টের ৭২ বছরের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। ২০২২ সালের জুলাইয়ে জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে একদিনও তিনি পার্লামেন্টে হাজির হননি। তাকে এজন্য ক্ষমা চাইতে বলা হলেও তা নাকচ করে দেন। অনলাইনে ‘গ্যাসি’ নামে ব্যাপক জনপ্রিয় ইওশিকাজু হিগাশিতানি। তিনি এই নামে একটি ইউটিউব চ্যানেল চালান। চ্যানেলটিতে গ্যাসি মূলত জাপানের বিখ্যাত-অবিখ্যাত তারকাদের নিয়ে গল্পসল্প করে থাকেন। এ কারণে তার নামে বেশকিছু মানহানির মামলা রয়েছে। ফলে তিনি দেশে ফিরলে গ্রেপ্তার হতে পারেন বলে আশঙ্কাও রয়েছে। গত ৮ মার্চের সেশনে তাকে হাজির হতে বলা হলেও তিনি এক ভিডিওবার্তায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে তুরস্কে থাকার কথা জানান।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি