জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শুরু হচ্ছে আজ


জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শুরু হচ্ছে আজ
জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শুরু হচ্ছে রাতে। জি-২০ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য আমন্ত্রিত ব্যক্তিরা আজ সন্ধ্যায় বিশ্বের প্রধান অর্থনৈতিক গোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠকে যোগ দিতে ভারতে পৌঁছেছেন। নৈশভোজের মাধ্যমে সম্মেলনটি শুরু হতে যাচ্ছে। ভারতের সভাপতিত্বে আগামীকাল দুদিনব্যাপী এই সম্মেলনের মূল আলোচনার অংশটি অনুষ্ঠিত হবে। গত বছরের ডিসেম্বরে ভারত জি-২০ এর সভাপতিত্বের দায়িত্ব পায়। সূত্র অনুযায়ী, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েইরা, মরিসাসের পররাষ্ট্রমন্ত্রী অ্যালেন গানু ও আইএলও শের্পা রিচার্ড মার্ক সামান্স, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুৎ কাভুসোগলু ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং অন্যান্যদের সঙ্গে গতকাল নয়াদিল্লীতে পৌঁছেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন, জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বায়েরবোক, চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং, যুক্তরাজ্যের ফরেন সেক্রেটারি জেমস ক্লেভার্লি, ইউরোপীয় ইউনিয়নের উচ্চপদস্থ প্রিতিনিধি/ভাইস-প্রেসিডেন্ট জোসেপ ভোরেল নৈশভোজের আগেই দিল্লীতে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এই বৈঠকে যোগ দিচ্ছেন। ভারত এই বছর ৯-১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া জি২০ শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য বিশেষ দেশ হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে।

সর্বশেষ :

বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬   বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস!   হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস! ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ   ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের   ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ   বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’   আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার   কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি?   ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি?