ঝিনাইদহে ট্রাকে পিস্ট হয়ে নারী বাইকার নিহত


ঝিনাইদহে ট্রাকে পিস্ট হয়ে নারী বাইকার নিহত
ঝিনাইদহ সদর উপজেলার তেতুঁলতলা বাজারে ট্রাক চাপায় রুলী খাতুন (২৪) নামে এক বাইকার নিহত হয়েছেন। সোমবার মধ্যরাতে পুলিশ তার লাশ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। নিহত রুলী খাতুন ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের বড়নাচনা গ্রামের আনসার আলীর মেয়ে। সোমবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের তেঁতুলতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী বশির উদ্দীন জানান, রাতে কালিগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে রুলি খাতুন বড় নাচনা গ্রামের ফিরছিলেন। পথে অজ্ঞাত একটি ট্রাক তাকে পিষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। দুর্ঘটনায় রুলী খাতুনের মাথা ছিন্ন ভিন্ন হয়ে যায়। খবর পেয়ে গভীর রাতে বারোবাজার হাইওয়ে পুলিশের ওসি আদম আলী রুলীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। মঙ্গলবার দুপুরে তার মৃতদেহ গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

সর্বশেষ :

মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার   মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ   গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল   সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক   হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা   ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের   জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা   হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা   শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা