ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড


ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর পাঁচ বছরের শিশু তাবাচ্ছুম আক্তার তোয়াকে ধর্ষণ ও হত্যা মামলার রায়ে আসামি আবু তাহেরকে মৃত্যুদণ্ডসহ ৫ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। এছাড়া অপর একটি ধারায় ৭ বছরের কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে তাকে। সোমবার (২২ জুন) শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. ছালেহুজ্জামান এ রায় ঘোষণা করেন। সকাল ১১ টা থেকে রায় পড়া শুরু করেন তিনি। পৌনে ১২ টার দিকে রায় পড়া শেষ করেন। মামলার বিস্তারিত তুলে ধরে বিচারক ঘটনাটিতে একটি জঘন্যতম অপরাধ হিসাবে উল্লেখ করেছেন। মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদেডিহি গ্রামের জাহাঙ্গীর হোসেনের বাড়ির ভাড়াটিয়া মোঃ নজরুল ইসলাম ও হালিমা খাতুন দম্পতির পাঁচ বছরের ছোট মেয়ে তাবাচ্ছুম আক্তার তোয়া ২৫ ফেব্রুয়ারি দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয়। পরের দিন ২৬ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে স্থানীয় একটি স্কুলের সেফটি ট্যাংক থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার হয় তাবাচ্ছুমের। এ ঘটনায় ভিকটিম তাবাচ্ছুমের পিতা বাদি হয়ে সংশ্লিষ্ট কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ একই এলাকার রফিউদ্দিনের ছেলে আবু তাহেরকে আটক করে। সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ধর্ষণসহ নির্মমভাবে হত্যার ঘটনা বর্ণনা দেয়। কালীগঞ্জ থানার ওসি মোঃ জেল্লাল হোসেন মামলাটির তদন্ত করে এবং আদালতে চার্জশীট প্রদান করেন। ৬ জুন ঝিনাইদহ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে চার্জ গঠন করা হয়। ১৭ জুন থেকে ১৮ জুন ডাক্তারসহ মোট ১৭ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। আজ রায় ঘোষণা করেন আদালত। রায়ে সন্তোষ প্রকাশ করে ভিকটিমের পরিবার কান্নায় ভেঙ্গে পড়েন। আদালতের রায় দ্রুত কার্যকর করার দাবি জানান তারা। রাষ্ট্রপক্ষের আইনজীবী শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মোঃ আকিদুল ইসলাম ও পিপি অ্যাডভোকেট এসএম মশিউর রহমান রায়ের সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন, আদালতের রায় দ্রুত কার্যকর হবে বলে আশা প্রকাশ করছি। উল্লেখ্য, আসামি পক্ষে ঝিনাইদহ জেলা আইনজীবি সমিতির কোন আইনজীবি অংশ নেননি। তবে স্টেট ডিফেন্স আইনজীবী হিসাবে একজন আইনজীবীকে নিয়োগ দেন আদালত। তিনি আসামির পক্ষে মামলাটি লড়েছেন। ঝিনাইদহের আদালতে এটিই কোন মামলা, যার রায় ঘোষণা করা হলো যুক্তিতর্কের পরের দিন অর্থাৎ ৫ কর্মদিবসে রায় ঘোষণা উপলক্ষে আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

সর্বশেষ :

হেফাজতকে সঙ্গে নিয়ে আগামীর পথ চলার আশ্বাস তারেক রহমানের   হেফাজতকে সঙ্গে নিয়ে আগামীর পথ চলার আশ্বাস তারেক রহমানের চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ, বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে ইন্দোনেশিয়া   চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ, বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে ইন্দোনেশিয়া যশোরে দিনে ১৪ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, খামারে মরছে হাজার হাজার মুরগি   যশোরে দিনে ১৪ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, খামারে মরছে হাজার হাজার মুরগি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার   সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন: পুলিশে থাকা ‘লীগের দোসর ও গুপ্তরা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে   পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন: পুলিশে থাকা ‘লীগের দোসর ও গুপ্তরা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে পুলিশে কর্মরত গোপালগঞ্জবাসীদের ‘গোপালী’ আখ্যা দিয়ে তাদের চিহ্নিত ও তালিকা তৈরির নির্দেশ নারায়ণগঞ্জের এমপির   পুলিশে কর্মরত গোপালগঞ্জবাসীদের ‘গোপালী’ আখ্যা দিয়ে তাদের চিহ্নিত ও তালিকা তৈরির নির্দেশ নারায়ণগঞ্জের এমপির বিদেশি ত্রাণের লোভে ৯ বছর ধরে রোহিঙ্গা সেজে নিবন্ধিত হাজার হাজার বাংলাদেশি ফেঁসে গেলেন এনআইডি-পাসপোর্ট করতে গিয়ে   বিদেশি ত্রাণের লোভে ৯ বছর ধরে রোহিঙ্গা সেজে নিবন্ধিত হাজার হাজার বাংলাদেশি ফেঁসে গেলেন এনআইডি-পাসপোর্ট করতে গিয়ে এক সপ্তাহে ডিমের দাম বাড়ল দেড়গুণ, ডজন ঠেকল ১৮০ টাকায়: সিন্ডিকেট ভাঙবে কে?   এক সপ্তাহে ডিমের দাম বাড়ল দেড়গুণ, ডজন ঠেকল ১৮০ টাকায়: সিন্ডিকেট ভাঙবে কে?