টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়।


টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়।
টঙ্গীবাড়ী উপজেলার নাগরিক সমস্যা সহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম হালদার। বুধবার নিজ বাড়ি দিঘিরপাড়ে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।  নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত টঙ্গীবাড়ী উপজেলা গঠন ও মানুষের সেবায় সর্বোচ্চ নিবেদিত থাকার কথা জানান তিনি।এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে উত্তর দিয়ে আরিফ হালদার বলেন, আমার বাবা সাবেক চেয়ারম্যান জগলুল হালদার ভূতু  এই উপজেলার মানুষের জন্য সবসময় কাজ করে গেছে। তার অবর্তমান  সকলের ইচ্ছাই আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি। নির্বাচিত হলে সকলকে নিয়ে সুন্দর উপজেলা গড়ে তোলা হবে।বক্তব্যে তিনি পিতার অসমাপ্ত কাজ করার পাশাপাশি উপজেলার বিভিন্ন বাজারের যানজট নিরসন, মাদক সন্ত্রাস নির্মূল, নদী ভাঙন থেকে রক্ষা সহ সড়ক যোগাযোগ উন্নয়ন ও শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়ার  উদ্যোগ গ্রহনে প্রতিশ্রুতির কথা জানান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান কবির হালদার, কামারখাড়া ইউপি চেয়ারম্যান লুতফর হালদার খুকু, সাবেক নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ আসগর সোহেল মুন্সী,দিঘিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা  মাসুদ হালদার, ইকবাল হোসেন, মুকবুল মান, দিঘিরপাড় ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সাগর হাওলাদার সাধারণ সম্পাদক শ্যামল প্রমুখ।

সর্বশেষ :

আলোচনায় প্রেস সচিব: উপদেষ্টার সাবেক এপিএস-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা   আলোচনায় প্রেস সচিব: উপদেষ্টার সাবেক এপিএস-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশ সরকারের অস্পষ্ট বিবৃতিতে কষ্ট পেয়েছি, কাম্য ছিল না: ইরানের রাষ্ট্রদূত জাহানাবাদি   বাংলাদেশ সরকারের অস্পষ্ট বিবৃতিতে কষ্ট পেয়েছি, কাম্য ছিল না: ইরানের রাষ্ট্রদূত জাহানাবাদি প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী   প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ইরানকেন্দ্রিক মধ্যপ্রাচ্য সংকটের প্রথম আঘাত বাংলাদেশের ওপর   ইরানকেন্দ্রিক মধ্যপ্রাচ্য সংকটের প্রথম আঘাত বাংলাদেশের ওপর ইউনূসের সংবিধান সংস্কার-বাস্তবায়ন আদেশ জাতীয় প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী   ইউনূসের সংবিধান সংস্কার-বাস্তবায়ন আদেশ জাতীয় প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী এআইআইবি সহায়তা অনিশ্চিত, জ্বালানি বাজার অস্থিরতায় বাজেট বাস্তবায়নে বাড়ছে চাপ   এআইআইবি সহায়তা অনিশ্চিত, জ্বালানি বাজার অস্থিরতায় বাজেট বাস্তবায়নে বাড়ছে চাপ ইউনূস সরকারের ‘বিলাসী’ ঋণের বিশাল বোঝা জেন জির কাঁধে?   ইউনূস সরকারের ‘বিলাসী’ ঋণের বিশাল বোঝা জেন জির কাঁধে? দেশ-জাতির সাথে বেইমানি করা মীর জাফরের ৩৪৬ বংশধর ভোটার তালিকা থেকে বাদ   দেশ-জাতির সাথে বেইমানি করা মীর জাফরের ৩৪৬ বংশধর ভোটার তালিকা থেকে বাদ