ঠাকুরগাঁওয়ে ছুরিকাঘাতে আদিবাসী আদিবাসী খুন


ঠাকুরগাঁওয়ে ছুরিকাঘাতে আদিবাসী  আদিবাসী খুন
ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইস্টফান তিরকি নামে এক আদিবাসী খুন হয়েছেন। শুক্রবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শহরের পরিষদপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খুনের ঘটনায় একই সম্প্রদায়ের তিনজনকে আটক করেছে পুলিশ। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ইস্টফান তিরকি ঠাকুরগাঁও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পরিষদপাড়ার দানিয়েল তিরকির ছেলে। আটকরা হলেন জুলিয়ান টপ্প, প্রদীপ তিরকি ও মনোরঞ্জন তীগ্যা। ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ বলেন, স্থানীয় কয়েকজন ব্যক্তি রাত সাড়ে ১০টার দিকে পরিষদপাড়ার রবি ড্রাইভারের বাসার সামনে ইস্টফানকে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ :

ভারতীয়  নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ।   ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ। রাজশাহীতে ছুরিকাঘাতে হত্যা   রাজশাহীতে ছুরিকাঘাতে হত্যা মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ   মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম   হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই   ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত   ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল   জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের   রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের