ঠাকুরগাঁওয়ে পুলিশের ২ এসআইকে আদালত যাবত জীবন কারাদন্ড দিয়েছে।।


ঠাকুরগাঁওয়ে পুলিশের ২ এসআইকে আদালত  যাবত জীবন কারাদন্ড দিয়েছে।।
ঠাকুরগাঁওয়ে চাঞ্চল‍্য মাদক দ্রব‍্য মামলায় পুলিশের উপপরিদর্শক হেলাল ও তার সহযোগী সুইপার মানিককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১২ লাখ টাকা জরিমানা করে আদালত। পুলিশের উপপরিদর্শক হেলালের বাড়ি নওগাঁ জেলায়। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। আর সুইপার মানিক ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার মন্ডলাদাম গ্রামে বাদল দাস এর ছেলে। মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৯ জুন পীরগঞ্জ উপজেলার পীরডাঙ্গী কবরস্থান থেকে মাদক বিক্রেতা আকিমুল ও তার স্ত্রীকে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা। আটককৃত আসামিরা জানান, পীরগঞ্জ থানার এসআই হেলাল তাদের ইয়াবা, ফেন্সিডিল ও গাজা সরবারহ করে থাকেন। সেদিন থেকেই হেলালের ওপর নজরদারি শুরু করেন ডিবির সদস্যরা। পরে ২৩ জুন দুপুরে ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি দল হেলালের পীরগঞ্জ থানার সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে আট হাজার পিস ইয়াবা, ফেন্সিডিল ও দুই কেজি গাজাসহ হেলাল ও তার সহযোগী সুইপার মানিককে আটক করে। মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখর কুমার রায়।

সর্বশেষ :

মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ   মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম   হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই   ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত   ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল   জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের   রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি   শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই   ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই