ডিমলায় পাটচাষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


ডিমলায় পাটচাষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বঙ্গবন্ধুর সোনার দেশ,স্মার্ট পাট শিল্পে বাংলাদেশ\'এই প্রতিপাদ্যে নীলফামারীর ডিমলায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটচাষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার(২৪ জুন) উপজেলা পরিষদ হলরুমে বস্ত্র ও পাট মন্ত্রণালয় অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা।নীলফামারী পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈবুর রহমানের সভাপতিত্বে ও ডিমলা উপ-সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা দরিবুল্লাহ সরকারের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর প্রশিক্ষণ কর্মকর্তা আজিজুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী প্রমুখ।এছাড়াও এতে সৈয়দপুর পাট পরিদর্শক মহিবুর রহমান লোহানী উপস্থিত ছিলেন।প্রশিক্ষণে ৭৫ জন‌ পাটচাষি অংশ গ্রহণ করেন।প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারি পাটচাষিদের প্রত্যেককেই একটি করে পাটের তৈরি ব্যাগ ও সম্মানি প্রদান করা হয়।

সর্বশেষ :

মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার   মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ   গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল   সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক   হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা   ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের   জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা   হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা   শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা