ডিমলায় এক বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার।


ডিমলায় এক বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার।
নীলফামারীর ডিমলায় জিতেন্দ্রনাথ রায় চক্রবর্তী ওরফে জিতেন(৪০)নামের এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছেন ডিমলা থানা পুলিশ।গ্রেপ্তারকৃত জিতেন বালাপাড়া ইউনিয়নের উত্তর সুন্দর খাতা গ্রামের চিত্র রঞ্জন চক্রবর্তীর ছেলে।পেশায় তিনি একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী। মঙ্গলবার (২৯ অক্টোবর)দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানার এএসআই রাজু আহমেদ সঙ্গীয়ফোর্সসহ উপজেলার বালাপাড়া ইউনিয়নের উত্তর সুন্দরখাতা ঠাকুরের স্কুল(হিন্দু পাড়া)থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।পুলিশ সুত্রে জানা যায়,গ্রেপ্তারকৃত জিতেনের বিরুদ্ধে এস/সি ২০০/২০২২ ধারা এন আই এ্যাক্ট ১৩৮ ধারা এর মামলায় এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও বাদিকে ৫ লাখ টাকা প্রদানের রায় প্রদান করেন বিজ্ঞ আদালতের বিচারক।সেই থেকে তিনি পলাতক ছিলেন। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জিতেনকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ :

মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ   মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম   হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই   ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত   ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল   জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের   রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি   শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই   ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই