তুরস্কে উদ্ধার অভিযান শেষ হচ্ছে আজই


তুরস্কে উদ্ধার অভিযান শেষ হচ্ছে আজই
তুরস্কে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার ১৩ দিনের মাথায় সমাপ্ত হচ্ছে ধ্বংসস্তূপের নিচে আটকেপড়া ও নিখোঁজদের জন্য উদ্ধার অভিযান। ‍তুর্কি দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (আফাদ) প্রধান জানিয়েছেন, রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতেই শেষ হতে পারে তাদের এই কার্যক্রম। খবর আল-জাজিরার। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আফাদ প্রধান ইউনিস সেজার বলেছেন, তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪০ হাজার ৬৪২ জনে পৌঁছেছে। ধ্বংসস্তূপের নিচে আটকেপড়া লোকদের সন্ধান ও উদ্ধারের কাজ শেষ হয়েছে দেশের বেশিরভাগ প্রদেশে। তিনি বলেন, আমাদের বিশ্বাস, আগামীকাল (রোববার) রাতেই আমরা অনুসন্ধান ও উদ্ধার অভিযান সমাপ্ত করবো। আরও পড়ুন>> হেঁটে-সাইকেল চালিয়ে তুরস্ক অফিসে ত্রাণ পৌঁছাচ্ছেন বাংলাদেশিরা গত ৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক-সিরিয়ার সীমান্ত অঞ্চলে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প। এর কয়েক ঘণ্টা পরে ফের ৭ দশমিক ৬ মাত্রার ‍ভূকম্পন অনুভূত হয় ওই অঞ্চলে। এতে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয় তুরস্কের দক্ষিণ এবং সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল। এ ঘটনায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়ে গেছে। গৃহহীন হয়ে পড়েছেন ১০ লাখের বেশি মানুষ। ভয়াবহ এ দুর্যোগে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে কয়েক হাজার কোটি ডলারে। আরও পড়ুন>> তুরস্কে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক দৃষ্টান্ত সেজার বলেন, আমরা সম্ভবত ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়ের মুখোমুখি। ভূমিকম্প ও আফটারশকের ক্ষয়ক্ষতি কেবল ১১টি প্রদেশেই সীমাবদ্ধ ছিল না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধারণা, ভূমিকম্পের পর তুরস্ক-সিরিয়ায় প্রায় ২ কোটি ৬০ লাখ মানুষের মানবিক সহায়তা জরুরি হয়ে পড়েছে। আরও পড়ুন>> উদ্ধারকাজ শেষ না হতেই সিরিয়ায় ইসরায়েলের হামলা, নিহত ৫ এদিকে, ভূমিকম্প আঘাত হানার ১২ দিন পর তুরস্কের আন্তাকিয়ায় ধ্বংসস্তূপের নিচ থেকে একটি সিরীয় শরণার্থী পরিবারকে উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। জীবিত উদ্ধার হওয়া লোকদের মধ্যে একটি শিশু ছিল। বাবা-মা বেঁচে থাকলেও শিশুটি পরে পানিশূন্যতার কারণে মারা গেছে। তার দুই সহদরকেও বাঁচানো যায়নি।

সর্বশেষ :

ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি   ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক   ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’   তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট   ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা   ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা   বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো   ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান   নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান