প্রকাশিতঃ এপ্রিল ২৮, ২০২৬

দিঘারকান্দা খালের পুনঃখনন কাজ পরিদর্শন করলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক


দিঘারকান্দা খালের পুনঃখনন কাজ পরিদর্শন করলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক
​ময়মনসিংহ নগরীর জলবদ্ধতা নিরসন ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নে চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে দিঘারকান্দা খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন।আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে ঢাকা-ময়মনসিংহ বাইপাস সংলগ্ন এলাকায় খালের খনন কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন তিনি।পরিদর্শনকালে প্রশাসক মহোদয় কাজের গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে খনন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি জানান, বর্ষা মৌসুমের আগেই খালের নাব্যতা ফিরিয়ে আনা এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখা নগরবাসীর জন্য অত্যন্ত জরুরি। দিঘারকান্দা খালের খনন কাজ শেষ হলে নগরীর একটি বিস্তীর্ণ এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং পরিবেশগত ভারসাম্য রক্ষিত হবে।পরিদর্শনকালে মসিক-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট প্রকৌশলীগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থাকে আরও বেগবান করতে সিটি কর্পোরেশনের উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাল ও ড্রেন পরিষ্কার এবং পুনঃখননের কাজ বর্তমানে গুরুত্বের সাথে পরিচালনা করা হচ্ছে।

সর্বশেষ :

অ্যাম্বুলেন্সের ভেতরে গৃহবধূর মরদেহ ধর্ষণের চেষ্টা, চালক আটক   অ্যাম্বুলেন্সের ভেতরে গৃহবধূর মরদেহ ধর্ষণের চেষ্টা, চালক আটক স্বাস্থ্যমন্ত্রী: বিএনপি সরকারকে ব্যর্থ করতে দেশে বিভিন্ন সংকট সৃষ্টি করছে আওয়ামী দোসররা   স্বাস্থ্যমন্ত্রী: বিএনপি সরকারকে ব্যর্থ করতে দেশে বিভিন্ন সংকট সৃষ্টি করছে আওয়ামী দোসররা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি   আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি অচেতন করে গণধর্ষণের পর তরুণীকে হাসপাতাল থেকে তুলে নেওয়ার ঘটনায় যুবদল সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ   অচেতন করে গণধর্ষণের পর তরুণীকে হাসপাতাল থেকে তুলে নেওয়ার ঘটনায় যুবদল সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ ভারতে আটক থাকা ফয়সাল ‘বাংলাদেশ ত্যাগ করতে পারবেন না’, নিষেধাজ্ঞা জারি   ভারতে আটক থাকা ফয়সাল ‘বাংলাদেশ ত্যাগ করতে পারবেন না’, নিষেধাজ্ঞা জারি খুলনায় ভাড়াটে খুনিদের হাতে হাতে থানা লুটের অস্ত্র: ৩ ঘণ্টার ব্যবধানে দুই তরুণসহ ৬ মাসে প্রাণ গেল ৩৭ জনের   খুলনায় ভাড়াটে খুনিদের হাতে হাতে থানা লুটের অস্ত্র: ৩ ঘণ্টার ব্যবধানে দুই তরুণসহ ৬ মাসে প্রাণ গেল ৩৭ জনের সাতকানিয়ায় মোটরসাইকেল থামিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা   সাতকানিয়ায় মোটরসাইকেল থামিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা কমিটিতে বিএনপি নেতার পছন্দের লোক বসাতে না পেরে প্রধান শিক্ষক বিকাশ দাশ লাঞ্ছিত   কমিটিতে বিএনপি নেতার পছন্দের লোক বসাতে না পেরে প্রধান শিক্ষক বিকাশ দাশ লাঞ্ছিত