দিনাজপুরের চিরিরবন্দরে কিশোরের গলা কাটা লাশ উদ্ধার


দিনাজপুরের চিরিরবন্দরে কিশোরের গলা কাটা লাশ উদ্ধার
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলারয় রাস্তার ধারে ফসলি জমির পাশ থেকে মিরাজুল ইসলাম (১৪) নামে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে চিরিরবন্দর থানার পুলিশ। মঙ্গলবার (১৪ মার্চ) আনুমানিক রাত ১০ টার দিকে উপজেলার আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের আইজুল মেম্বার পাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত মিরাজুল ইসলাম চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীরবন্দর পশুহাট এলাকার আমিনুল ইসলামের ছেলে। মিরাজুল ইসলাম পালপাড়া দ্বি-মূখী পল্লী উন্নয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র বলে জানাগেছে। স্থানীরা জানায়, অনুমানিক রাত ১০ টার দিকে ওই এলাকার রাস্তা দিয়ে বাজার গামী কয়েকজন পথচারী তার গলা কাটা মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়দের খবর দিলে চিরিরবন্দর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মিরাজের বাবা আমিনুল ইসলাম বলেন, রাত ৮ টার দিকে আমার ছেলে বাজার করতে রাণীরবন্দর বাজারে যায়। পরে রাত ১০টা পার হয়ে গেলেও সে বাড়ি ফিরে না আসায় তাকে অনেক খোঁজাখুজি করি। পরে জানতে পারি আমার ছেলের গলাকাটা মরদেহ নাকি রাস্তার পাশে পড়ে আছে। সেখানে গিয়ে দেখতে পাই আমার ছেলে মিরাজের সাথে থাকা বাই-সাইকেলটিসহ রাস্তার ধারে তার গলাকাটা মরদেহ পড়ে আছে। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা গলাকাটা কিশোরকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে কিশোর মিরাজের মরদেহ উদ্ধার করে।

সর্বশেষ :

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা   নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার   গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন   মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন জুনে সারাদেশে ৩৩৩ নারী-কন্যাশিশু নির্যাতিত: শীর্ষে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতা   জুনে সারাদেশে ৩৩৩ নারী-কন্যাশিশু নির্যাতিত: শীর্ষে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতা সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও   সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও বিধবা নারীর টাকা নিয়ে উধাও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী সমন্বয়ক বাঁধন   বিধবা নারীর টাকা নিয়ে উধাও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী সমন্বয়ক বাঁধন “আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন   “আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা   শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা