নওগাঁয় জয় বাংলা স্লোগান দেওয়ায় যুবক আটক, আদালতে প্রেরণ।


নওগাঁয় জয় বাংলা স্লোগান দেওয়ায় যুবক আটক, আদালতে প্রেরণ।
নওগাঁর বদলগাছীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় রাশেদুল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বালুভরা বাজারে এ ঘটনা ঘটে। রবিবার (২০ এপ্রিল) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। আটক রাশেদুল ইসলাম বালুভরা ইউনিয়নের খলশি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং বালুভরা ইউনিয়ন আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য। স্থানীয়রা জানান, শনিবার বিকেলে হঠাৎ বালুভরা বাজারে রাশেদুল ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। স্থানীয়রা জয় বাংলা স্লোগান দিতে নিষেধ করলেও সে তোয়াক্কা না করে স্লোগান দিতে থাকে। পরে স্থানীয় জনগণ গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে রাশেদুল ইসলাম আটক করে থানায় নিয়ে আসে। বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান আলী জানান, শনিবার সন্ধ্যায় জয় বাংলা স্লোগান দেওয়ায় রাশেদুল ইসলামকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের সামনেই তিনি বারবার স্লোগান দেন এবং বলেন, \"যতদিন বাঁচব, জয় বাংলা স্লোগান দেব।\" পরে আইনগত প্রক্রিয়ায় রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর