নওগাঁর নিয়ামতপুরে দুই দাবিতে ডাকবিভাগ কর্মচারীদের মানববন্ধন ও ধর্মঘট।


নওগাঁর নিয়ামতপুরে দুই দাবিতে ডাকবিভাগ কর্মচারীদের মানববন্ধন ও ধর্মঘট।
নওগাঁর নিয়ামতপুরে দুই দফা দাবিতে অনির্দিষ্ট কালের জন্য ডাকবিভাগ কর্মচারীদের মানববন্ধন ও ধর্মঘট শুরু হয়েছে। সোমবার (০৬ জুলাই) সকাল ১০ টায় উপজেলা ডাক বিভাগের সামনে থেকে এক র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ। মানববন্ধনে বক্তব্য দেন, রামকুড়া শাখা ডাকঘরের পোস্ট মাস্টার নাঈমুল ইসলাম, গাংগোর শাখা ডাকঘরের পোস্ট মাস্টার মামুন, রামবাড়ী শাখা ডাকঘরের পোস্ট মাস্টার জাকির হোসেন, খড়িবাড়ী শাখা ডাকঘরের পোস্ট মাস্টার মজিবুর রহমান। বক্তরা বলেন, দীর্ঘদিন ধরে এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা প্রতিদিন মাত্র ১৫০ টাকা পারিশ্রমিকে দায়িত্ব পালন করছেন। এতো অল্প বেতনে আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা অনেক সমস্যায় আছি। আমাদের বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান। সারা দেশের প্রায় ২৩ হাজার ইডি কর্মচারী এই আন্দোলনে যুক্ত হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন করছি, যাতে অতি তাড়াতাড়ি আমাদের এই দুই দাবি মেনে নেওয়া হয়। দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নিয়ামতপুর উপজেলা ইউনিয়ন শাখা ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল কর্মচারীরা। মানববন্ধনে নিয়ামতপুর উপজেলা ডাক বিভাগের সকল ইউনিয়ন শাখার কর্মচারী উপস্থিত ছিলেন।

সর্বশেষ :

খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার   খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার গ্যাস সংকটে অচল ট্যানারি: কোটি কোটি টাকার ক্ষতির মুখে দেশের চামড়া শিল্প   গ্যাস সংকটে অচল ট্যানারি: কোটি কোটি টাকার ক্ষতির মুখে দেশের চামড়া শিল্প রাষ্ট্রীয় স্থায়িত্ব ও রাষ্ট্রের প্রতি সেনাবাহিনীর আনুগত্য: ভারতের অভিজ্ঞতা থেকে শিক্ষা   রাষ্ট্রীয় স্থায়িত্ব ও রাষ্ট্রের প্রতি সেনাবাহিনীর আনুগত্য: ভারতের অভিজ্ঞতা থেকে শিক্ষা হেফাজতের শাপলা সমাবেশের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার   হেফাজতের শাপলা সমাবেশের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ভারতীয় গরু নিয়ে টানাটানি: কুড়িগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ   ভারতীয় গরু নিয়ে টানাটানি: কুড়িগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্যের প্রস্তাব রাশিয়ার, চোখ রাঙাচ্ছে ‘মার্কিন বাণিজ্য চুক্তি’   বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্যের প্রস্তাব রাশিয়ার, চোখ রাঙাচ্ছে ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ স্থানীয় সরকার নির্বাচনে জিততে বিএনপি দলীয় লোক দিচ্ছে: জামায়াত   স্থানীয় সরকার নির্বাচনে জিততে বিএনপি দলীয় লোক দিচ্ছে: জামায়াত যশোরে পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেপ্তার ৪   যশোরে পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেপ্তার ৪