মিরাজকে সরিয়ে ওয়ানডের নতুন অধিনায়ক লিটন


মিরাজকে সরিয়ে ওয়ানডের নতুন অধিনায়ক লিটন
চলতে থাকা গুঞ্জনই সত্য হলো। ওয়ানডে অধিনায়কের পদ থেকে মেহেদী হাসান মিরাজকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তার বদল লিটন দাসকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সভাপতি তামিম ইকবাল বুধবার মিরপুরে সংবাদ সম্মেলনে এই খবর জানিয়েছেন। নাজমুল হোসেন শান্তর স্থলাভিষিক্ত হয়ে ২০২৪ সাল থেকে দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন মিরাজ। তাঁর অধীনে ২৪ ম্যাচ খেলে ১০ জয়ের বিপরীতে ১৩টিতে হেরেছে টাইগাররা, আর ১টি ম্যাচ টাই হয়েছে। তাঁর জয়ের হার ৪৩.৭৫ শতাংশ, যা অন্তত ১০ ম্যাচে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ অধিনায়কদের মধ্যে তৃতীয় সেরা; তাঁর আগে আছেন শুধু মাশরাফি বিন মর্তুজা (৫৮.১৩) ও সাকিব আল হাসান (৪৪.২৬)। দেশের বাইরে মিরাজের নেতৃত্বে দশ ম্যাচের ৭টাই হারে বাংলাদেশ। মিরাজের ফর্ম ও নেতৃত্ব ছিলো প্রশ্নবিদ্ধ। দায়িত্ব পাওয়া লিটন নিয়মিত অধিনায়কদের অনুপস্থিতিতে বিভিন্ন সময় ভারপ্রাপ্ত হিসেবে নেতৃত্ব দিয়েছেন লিটন। সব মিলিয়ে তাঁর নেতৃত্বে ৭ ম্যাচ খেলে ৩টিতে জিতেছে বাংলাদেশ, হেরেছে ৩টিতে এবং ১টি ম্যাচ অমীমাংসিত থাকে।

সর্বশেষ :

১৫ অগাস্টের কর্মসূচির চেষ্টা করায় বাংলাদেশ জাসদের কার্যালয় উচ্ছেদ করছে সরকার   ১৫ অগাস্টের কর্মসূচির চেষ্টা করায় বাংলাদেশ জাসদের কার্যালয় উচ্ছেদ করছে সরকার ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী: দ্রব্যমূল্য কমাতে সময় লাগবে, ছয় মাসে দৃশ্যমান ফল চাওয়া ঠিক নয়   ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী: দ্রব্যমূল্য কমাতে সময় লাগবে, ছয় মাসে দৃশ্যমান ফল চাওয়া ঠিক নয় রাশিয়া থেকে গম আমদানি ও জ্বালানি সহযোগিতা নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ, ব্যাখ্যা দিলো রুশ দূতাবাস   রাশিয়া থেকে গম আমদানি ও জ্বালানি সহযোগিতা নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ, ব্যাখ্যা দিলো রুশ দূতাবাস শেখ হাসিনার আমলে নির্মিত থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ বিএনপি সরকারের   শেখ হাসিনার আমলে নির্মিত থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ বিএনপি সরকারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা   মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি   ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি ঢাবিতে জঙ্গি সংশ্লিষ্ট বক্তা আনার নেপথ্যে শিবির, অন্ধকারে হল কর্তৃপক্ষ   ঢাবিতে জঙ্গি সংশ্লিষ্ট বক্তা আনার নেপথ্যে শিবির, অন্ধকারে হল কর্তৃপক্ষ ১,৮৫০ কোটি টাকার এলএনজি কেনাকাটা, কমিশন-বাণিজ্যের ঝুঁকি কতটা   ১,৮৫০ কোটি টাকার এলএনজি কেনাকাটা, কমিশন-বাণিজ্যের ঝুঁকি কতটা